চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থতম ম্যাচেও হার সিলেট সুপারস্টার্সের, ৩৪ রানে ঢাকার জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএল সিজন থ্রীতে পরপর চতুর্থতম ম্যাচে হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে মুশফিকের সিলেট সুপারস্টার্স। নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে তারা হেরেছে ৩৪ রানে। আসরের তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস।

ঢাকার ছুড়ে দেওয়া ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ১৩২ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস। 

ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মাত্র ৩৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট সুপারস্টার্স।

দুই ওপেনার দিলশান মিনাওয়েরা এবং জোশ কব ওপেনিং জুটি থেকেই তুলে নেন ৩১ রান।

জুনিয়র দিলশানকে ফিরিয়ে সিলেটের ব্যাটিং লাইন আপে সর্বপ্রথম ভাঙন ধরান আবুল হাসান। এরপর একে একে কব, মুমিনুল এবং বাপারা ফিরলে বিপর্যয়ে পড়ে সুপারস্টার্সদের ব্যাটিং লাইনআপ।

এরপর নুরুল হাসানকে সঙ্গী করে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তাদের প্রতিরোধ জুটিও বেশি দূর এগোতে পারেনি। দলীয় ৮০ রানে মুশফিক বিদায় নিলে ক্রিজে আসেন নাজমুল হাসান মিলন। তারা দু’জনে স্কোর বোর্ডে যোগ করেন ৩৭ রান। এরপরই ফেরেন মিলন। দলীয় স্কোর তখন ১১৭ রান।

Reneta

তবে সুপারস্টার্সদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন নুরুল হাসান। শেষ পর্যন্ত তিনি ৩৫ রানে অপরাজিত থাকেন। ১ বল বাকি থাকতেই ১৩২ রানে গুটিয়ে যায় সুপারস্টার্সের ইনিংস। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন মোশারফ হোসেন।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার ৭৫ রানের ওপর ভর করে সিলেট সুপারস্টার্সকে জয়ের জন্য ১৬৭ রানের টার্গেট দেয় ঢাকা ডায়নামাইটস।

ইনিংসের চতুর্থ বলে স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই সৈকত আলীর উইকেট তুলে নেন সুপারস্টার্স পেসার মোহম্মদ শহীদ। তবে শুরুর এ ধাক্কা খুব একটা কাবু করতে পারেনি ডায়নামাইটসদের।

দ্বিতীয় উইকেট জুটিতে কুমার সাঙ্গাকারা ও সাদমান ইসলামের ৩২ রানের জুটিতে স্বস্তি ফেরে ঢাকা শিবিরে। এরপর ব্যাক্তিগত ১৫ আর দলীয় ৩৩ রানে সাদমান বিদায় নিলেও বড় স্কোর দাঁড় করাতে খুব একটা বেগ পেতে হয়নি নাসির বাহিনীকে।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক নাসির হোসেনকে সঙ্গী করে সাঙ্গাকারা ৬৬ রানের জুটি গড়লে বড় স্কোরের সুবাস পেতে থাকে ঢাকা।

তবে দলীয় ৯৯ রানে নাসিরের বিদায় কিছুটা চিন্তায় ফেলে দেয়। নাসির সুপারস্টার্সের বাহাতি বোলার নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন। ফেরার আগে, ২৯ বল খেলে ৩ চারে সংগ্রহ করেন ৩৩ রান।

নাসিরের বিদায়ে সুপার সাঙ্গার সঙ্গী হন স্বদেশী লাহিরু থিরিমান্নে। দু’জন মিলে ডাইনামাইটসদের রানের চাকা সচল রাখেন। ব্যাক্তিগত ১৩ রান রানে যখন থিরিমান্নে ফিরে যান তখন তখন দলীয় স্কোর ১২৬। তার বিদায়েও এক প্রান্ত আগলে থেকে খেলতে থাকেন সাঙ্গাকারা।

সাঙ্গাকার বিদায় নেন ১৯তম ওভারে। মোহম্মদ শহীদের বল তুলে মারতে গিয়ে সীমানার কাছে মুমিনুলের তালুবন্দী হন এ লংকান। শেষ পর্যন্ত ঢাকার ইনিংস থামে ১৬৬ রানে।

ডাইনামাইটসদের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন সাঙ্গাকারা এবং সিলেটের পক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন মোহম্মদ শহীদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT