চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভবন ও লোগো, নির্বাচনী পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বহুল প্রতীক্ষিত বন্দরনগরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত চলবে।
৭৩৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
আগের দিন মঙ্গলবার সব কেন্দ্রে নির্বাচনের সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনের মধ্যে।
এবার মেয়র পদের জন্য সাতজনসহ মোট প্রার্থী ২শ’৩২ জন। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭শ’০৬ জন।
সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
তবে ভোট কেমন হবে সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে চট্টগ্রামে। চলছে নানা জল্পনা-কল্পনা।
অনাকাঙ্ক্ষিত কিছু মোকাবেলার জন্য নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে প্রায় ১৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।






