চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আজম নাছির উদ্দিন তার নির্বাচনী ওয়াদা পূরণে রাতেই বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন। রাত ১০ টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে এক পথসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। সে সময় মেয়র বলেন, জনগণের ভোগান্তি দূর করতে এবং চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে রাতে বর্জ্য অপসারন করা হচ্ছে।
এ বিষয়ে নগরবাসীর সহায়তা চান মেয়র আজম নাসির উদ্দিন। তিনি জানান, সকল বাসা বাড়ি অফিস আদালতের ময়লা আর্বজনা সিটি কর্পোরেশনের নিদিষ্ট স্থান ব্যতীত অন্য কোন জায়গায় না ফেলার আহ্বান জানান। রাত ৭ টা থেকে শুরু করে রাত ১১ টার মধ্যে বর্জ্য ফেলার সময়ও বেঁধে দেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিস্কার পরিচ্ছনতায় নিয়োজিত কর্মীরা ভোর হওয়ার আগ পর্যন্ত পরিস্কার করবে। কোনো মহল যদি এই কাজে বাধা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মেয়র জানন, এই কার্যক্রম চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।







