ঘরোয়া ফুটবলে প্রথমবার ফাইনালে ওঠেই বাজিমাত করেছে চট্টগ্রাম আবাহনী। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বন্দরনগরীর দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো গোল হয়নি। দীর্ঘ দিন শিরোপা জিততে না পারা ঢাকা আবাহনী সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬-০ গোলে হারিয়ে যে সম্ভাবনা জাগিয়েছিল, ফাইনালে সেই আকাশী-নীলকে একদমই খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয়ার্ধে চমৎকার ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবারের টুর্নামেন্টের অন্যতম ফেবারিট চট্টগ্রাম আবাহনী। 
খেলার ৫৫ মিনিটে দলকে এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীর হাইতির স্ট্রাইকার লিওনেল। ৬২ মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন রুবেল মিঞা।
ঢাকা আবাহনীর বিপক্ষে এবারই প্রথম জয় পেয়েছে নিজের মাঠে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জিতে উজ্জীবিত চট্টগ্রাম আবাহনী।







