চট্টগ্রাম

চট্টগ্রামে ৬ মাসের মধ্যে জমে থাকা ড্রাইভিং লাইসেন্স সরবরাহ

বাংলাদেশের ট্রাফিক বিভাগ লোগো, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন প্রক্রিয়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ট্রাফিক বিভাগের লোগো, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রমের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ৬ মাসের মধ্যে বিআরটিএকে নব্বই শতাংশ ডিজিটালাইজ্ড করাসহ নানা জটিলতা নিরসন করে জমে থাকা সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

আজ চট্টগ্রাম জেলা সার্কেলে বিআরটিএ-এর কার্যক্রম সম্পর্কে আয়োজিত গণশুনানিতে বিআরটিএ চেয়ারম্যান এ কথা বলেন।

আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে বিআরটিএ-এর মিশন এবং ভিশন সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন বিআরটিএ চেয়ারম্যান।

গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান ভূইয়া, সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুল হোসেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম, বিআরটিএর সহকারী পরিচালক রাহেনা আক্তার উর্চি, মো: শাহ আলম, আতিকুর রহমান সহ অন্যরা।

বিষয়:ড্রাইভিং লাইসেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…