চট্টগ্রামে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সয়াবিন তেলের চারটি বোতল, বাজারে বিক্রির জন্য প্রস্তুত, স্বচ্ছ ও পরিষ্কার বোতল।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামের বাজারে ভোজ্য তেল উধাও হবার পর অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সোমবার চট্টগ্রামের পাহাড়তলী বাজারের তিনটি গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুপুরে পাহাড়তলী বাজারের সিরাজ ষ্টোরের ৩টি গুদাম থেকে এসব তেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, বাজারে কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে বেশী মুনাফার উদ্দেশ্যে তেলের বোতলগুলো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এসময় প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারের তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ,উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।



