চট্টগ্রামে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম

পিঙ্ক রঙের স্তন ক্যান্সার সচেতনতা রিবন, সচেতনতা ও স্ক্রিনিং প্রচার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামের রোটারি সেন্টারে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম (ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন) অনুষ্ঠিত হবে।
আগামীকাল ১০ ডিসেম্বর শুক্রবার এই স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সহযোগিতায় রোটারি ক্লাব অব চিটাগং নর্থের আয়োজনে চট্টগ্রামের ১৫টি ক্লাব এই কর্মসূচীতে অংশগ্রহণ করছে।
ফোরামের প্রধান সমন্বয়কারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার রোগতত্ত্ব বিভাগের প্রধান, ও রোটারি ডিস্ট্রিক্ট ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস কমিটির সভাপতি ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মূল বক্তব্য রাখবেন।
প্রধান অতিথি হিসেবে রোটারি জেলা ৩২৮২ এর গভর্নর আবু ফায়েজ খান চৌধুরী উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে জেলা গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী ও জেলা গভর্নর নমিনি ইন্জিনিয়ারি মতিউর রহমান। সভাপতিত্ব করবেন রোটারি ক্লাব অব চিটাগং নর্থের সাবেক সভাপতি এজেএম মোজাহিদ বিন আলম।
পরের দিন শনিবার সকাল ১০টায় স্তন ক্যান্সার সচেতনতামূলক আলোচনা ও স্ক্রিনিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছে পোশাক শ্রমিকদের জন্য। স্থান: লয়াল এপারেলস, বায়েজিদ, চট্টগ্রাম।



