স্পোর্টস

চট্টগ্রামে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ

চট্টগ্রামে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ

চট্টগ্রামের সাতকানিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতকানিয়া হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন আবু রেজা মোহাম্মদ নদভী এমপি, বনফুল গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী সহ অন্যরা।

এই টুর্নামেন্টে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, চকরিয়া সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে ৮টি দল অংশ নিয়েছে।

বিষয়:চট্টগ্রাম বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল সাতকানিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…