আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুর্বত্তের গুলিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্রলীগের সাবেক সভাপতি ও বতর্মান যুবলীগ নেতা মেহেদি হাসান বাদল নিহত হয়েছে।
রাত ১১ টার দিকে বায়োজিদ বোস্তামি থানাধীন শেরশাহ হাউজিং সোসাইটি এলাকায় বাসায় ফেরার পথে তাকে গুলি করার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগ নেতা বাদলকে পিছন দিক থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তার বিরুদ্ধে নাছিরাবাদ, শেরশাহ, বায়োজিদ এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জায়গা দখল এবং মাদক ব্যবসা সহ ব্যাপক অভিযোগ ও বেশ কয়েকটি মামলা রয়েছে।







