ঘূর্ণিঝড় মোরা’র কারণে সতর্কতামূলকভাবে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবার বিমান চলাচল শুরু হলেও, এখনো কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজারে কখন বিমান চলাচল শুরু হবে সেই ব্যাপারেও কিছু জানা যায়নি। মোরা উপকূল অতিক্রম করে যাওয়ার পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুনরায় খুলে দেওয়া হয় চট্টগ্রাম বিমানবন্দর।
ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে চট্টগ্রাম ও কক্সবাজার রুটের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সোমবার কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়।
মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মোরা।








