চট্টগ্রাম

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সমাপ্ত

চট্টগ্রামে দুর্গাপূজা বিসর্জনের সময় প্রতিমা নদীতে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে নদীতে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের সময় মানুষের ভিড় ও উৎসবের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ চট্টগ্রাম মহানগরী ও জেলায় শান্তিপূর্ণভাবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাপ্ত হয়েছে।  

শহরের পতেঙ্গা এবং কালুরঘাট সমুদ্র সৈকত এলাকায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।

বিকেলে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

এর আগে, দেবীকে বিদায় জানাতে হিন্দু ভক্তরা রংবেরংয়ের পোশাক পরে জেএম সেন হল সহ বিভিন্ন পূজামণ্ডপে এবং চট্টেশ্বরী মন্দিরে উপস্থিত হয় দেবী দুর্গার কাছে আশীর্বাদ কামনা করে।

এ বছর মহানগরীতে ২৭০টির মতো পূজামণ্ডপ তৈরি করা হয়েছিল। এছাড়া জেলার ১৫টি উপজেলায় ১৯৬৪টি মণ্ডপ তৈরী করা হয়েছিল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…