চট্টগ্রাম

চট্টগ্রামে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা তরুণ আটক

রোহিঙ্গা তরুণ আটক, পাসপোর্ট অফিসে বাংলাদেশি পুলিশ সদস্যের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা তরুণ আটক, পুলিশ সদস্যের সঙ্গে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সন্দ্বীপ উপজেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসা মোহাম্মদ আরমান (১৯) নামে এক রোহিঙ্গাকে চট্টগ্রামের মুনসুরাবাদের পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়েছে।

বাসস জানায়, বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ।

চট্টগ্রামের ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গাকে চট্টগ্রাম পাসপোর্ট অফিস থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। সে কীভাবে পাসপোর্ট করতে এলো ও জন্ম সনদ পেল তার তদন্ত করে দেখা হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…