চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে দ্বিতীয় সেমিফাইনালের মহারণ আজ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:১৯ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ইস্ট বেঙ্গল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই দল। এর আগে প্রথম সেমিফাইনালে জয়ী চট্টগ্রাম আবাহনী দেশের মাটিতে আয়োজিত প্রথম এই আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে।

মোহামেডানের টুর্নামেন্ট শুরু হয়েছিলো স্পিনগার বাজানের কাছে ১-০ গোলে পরাজয়ে। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাড়িয়ে ৬-১ গোলের বিশাল জয় তাদের। আর গ্রুপের শেষ ম্যাচে কলকাতার মোহামেডানকে বেটার ফুটবল দিয়ে হারিয়েছে ঢাকার সাদা-কালোরা।

টানা দুই ম্যাচ জয়ে সেমিফাইনালে মোহামেডানের সামনে এখন টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ক্লাব কলকাতার ইস্ট বেঙ্গল। কিন্তু প্রতিপক্ষকে নাম আর জার্সির ভারে বিবেচনায় আনতে চান না মোহামেডান ক্যাপ্টেন।

Banglabid

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক অরুণ কুমার বৈদ্য বলেন, ইস্ট বেঙ্গল শক্তিশালী দল। আমরা তাদের সাথে সেভাবে খেলবো। আমাদের অনুপ্রেরণার কাজ করছে লাস্ট আবাহনীর ম্যাচটা। আবাহনী তাদের সাথে যেভাবে ডমিনেট করেছে আমরাও ইনশাল্লাহ পারবো।

ইনজুরি বড় সমস্যা মোহামেডানের। সেমিফাইনালের আগে অন্তত ৬-৭ ফুটবলার আছেন আনফিট। দুই দলের শক্তির পার্থক্য অস্বীকার করছেন না কোচ জসিম উদ্দিনও। তবে মাঠে নামার আগেই হেরে যাওয়ার মানসিকতায় ঘোর আপত্তি এমএসসি কোচের। ঢাকা মোহামেডানের কোচ জসিম উদ্দিন জোসি বলেন, আমার যে প্লেয়াররা আছে তারা অবশ্যই ৯০ মিনিট লড়াকু মনোভাব নিয়ে জেতার জন্য খেলবে।

গ্রুপ রাউন্ডে অপরাজিত দল ইস্ট বেঙ্গল। জিতেছে তিন ম্যাচের সবগুলো। গ্রুপের চ্যাম্পিয়নও কলকাতার চ্যাম্পিয়নরা। কোচ ও ক্যাপ্টেন দুজনই জানিয়েছেন সেমিফাইনালে হোম ক্রাউডকে আলাদা চাপ হিসেবে নিচ্ছে না ইস্ট বেঙ্গল।

Reneta

ইস্ট বেঙ্গলের অধিনায়ক দিপক মন্ডল বলেন, লাস্ট তিন গেমে যেমন খেলেছি সেমিফাইনালেও তেমন ভালো করতে চেষ্টা করবো। দলটির কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, আমরা একদম কাছাকাছি চলে এসেছি। আমরা চেষ্টা করবো ভালো খেলার।

দুই দলের দুই তরুণ ক্যাপ্টেনই মাঠের লড়াইয়ে নামার আগে ফাইনালে চোখ রাখছেন। কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবেন একজন। টুর্নামেন্টকে বিদায় বলবেন আরেক ক্যাপ্টেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৬

পরবর্তী

জমির দাম বাড়াতে মাগুরায় বাঁশ বাগান কমছে

পরবর্তী

জমির দাম বাড়াতে মাগুরায় বাঁশ বাগান কমছে

২০১৬ এশিয়া কাপ ঢাকায়

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT