চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ছাত্রদল নেতাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
রাজনীতি
A A

বাসা থেকে তুলে নেয়ার একদিন পর ছাত্রদলের কেন্দ্রীয় নেতার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ‘পুলিশের হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের নদীর পাড়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুল আলম নুরুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার দাবি করেছে নুরুকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ।

এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের একটি টিম নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যায়। নিহতের পরিবার বলছে: রাউজান থানার নোয়াপাড়া ফাঁড়ির এস আই জাবেদের নেতৃত্বে কয়েকজন পুলিশের পোশাক ও কয়েকজন সিভিল পোশাক পড়ে নুরুল আলমকে নিয়ে যায়। এরপর আজ (বৃহস্পতিবার) তার লাশ পাওয়া গেছে বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট এলাকায়। নদীর পাড়ে পড়ে ছিল লাশ।  মাথায় সরাসরি গুলি করেছে। মাথা একেবারে থেতলে গেছে। পুলিশ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নুরু উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ছাত্রদলের বর্তমান কমিটিতে তিনি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন। চট্টগ্রামের রাজনীতিতে নুরু বিএনপির কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও রাউজানের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

তবে এ বিষয়টি অস্বীকার করছে পুলিশ।তারা বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, নুরুর বিরুদ্ধে মামলা থাকতে পারে। তাকে গ্রেফতার করা হোক।  প্রয়োজনে বিচারের মুখোমুখি করা হোক।  কিন্তু একজন স্বাধীন দেশের নাগরিককে পুলিশ রাতের আঁধারে তুলে নিয়ে মেরে ফেলবে, এটা কেমন দেশ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামছাত্রদল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬

চেলসি দিয়ে ফিরছেন জাভি আলোনসো

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

মে ১৭, ২০২৬

নির্বাচিত সরকারের ৯০ দিন: আইন-শৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণে?

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT