চট্টগ্রামে মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সমবায় সমিতির উদ্যোগে তাঁত-বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। রোববার চট্টগ্রামে মহানগরে বাংলাদেশ মহিলা সমিতি মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সেসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদিকা জেসমিন সুলতানা পারু, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদ মুরাদ সাকু, সাবেক নগর ছাত্রলীগনেতা কফিল উদ্দিনসহ অন্যরা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, তাঁত-বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় সারাদেশ থেকে আগত তাঁতীদের উৎপাদিত জামদানী শাড়ী, তাঁত বস্ত্র, মৃৎশিল্পের স্টল স্থান পেয়েছে।









