ক্রিকেট

চট্টগ্রামেই তামিমকে পাচ্ছে মাশরাফীর ঢাকা

চট্টগ্রামেই তামিমকে পাচ্ছে মাশরাফীর ঢাকা

চট্টগ্রাম থেকে: জ্বরের কারণে চট্টগ্রাম পর্বে তামিম ইকবাল খেলতে পারবেন কিনা সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে আশার কথা হল ঢাকা প্লাটুনের এ বাঁহাতি ওপেনার ফিরেছেন অনুশীলনে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে স্পিন বলের সামনে করেছেন লম্বা সেশন।

সোমবার দুপুরের ম্যাচে ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স। তামিম জানিয়েছেন কাল তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। মঙ্গলবার চট্টগ্রাম পর্বের শেষ দিনেও আছে মাশরাফীরদের ম্যাচ। শেষের ম্যাচে তামিম অনেকটাই নিশ্চিত।

ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষ হতেই জ্বরের কবলে পড়েন তামিম। তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। সুস্থ হয়ে এ ওপেনার ফিরেছেন জন্মস্থান চট্টগ্রামে।

বন্দরনগরীতে তামিমকে ছাড়া মাশরাফীর দল খেলেছে একটি ম্যাচ। স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে যায় তারা।

ঢাকা পর্বের শেষ দুই ম্যাচে ৭৪ ও ৩১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তামিম। তার দলও জিতেছে ওই দুটি ম্যাচই। চার ম্যাচে ঢাকার পয়েন্ট ৪।

বিষয়:কুমিল্লা ওয়ারিয়র্স তামিম ইকবাল বিপিএল মাশরাফী বিন মোর্ত্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…