চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চটপটির লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, আটক ১

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
১০:০৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চটপটি খাওয়ার লোভ দেখিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক চটপটি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শিশুটি স্থানীয় এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

আটক মুজিবুর রহমান (৪৮), উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও স্থানীয় গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের নোয়াপাড়া এলাকায় চটপটি ব্যবসায়ী।

নির্যাতিত শিশুর বাবা জানান, ১৪ নভেম্বর বিকেলে তার মেয়ে বাড়ির পাশে বাইপাস সড়কে চটপটি খেতে যায়। সেখানে মেয়েটিকে চটপটি খাওয়ানোর কথা বলে দোকানে বসিয়ে রাখে। পরে সন্ধ্যা হলে দোকান বন্ধ করে দিয়ে ভেতরে রাতভর তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে।

সন্ধ্যা পরও শিশু বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে সম্ভাব্য সকল স্থানে খুঁজতে থাকে। পরদিন সকালে ওই চটপটির দোকানের পাশে মেয়েটিকে দেখতে পেয়ে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে শিশুটি তার পরিবারের লোকজনের কাছে সব খুলে বলে। পরে থানায় গিয়ে অভিযোগ করলে ওই চটপটি বিক্রেতাকে আটক করে থানা পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, ভিক্টিমের বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে চটপটি বিক্রেতাকে রোববার বিকেলে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। শিশুটিকে সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুরধর্ষকশিশু ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

পরবর্তী

নির্বাচনের নামে বাসে আগুন কেন জাতীয় সংসদে প্রশ্ন প্রধানমন্ত্রীর

পরবর্তী

নির্বাচনের নামে বাসে আগুন কেন জাতীয় সংসদে প্রশ্ন প্রধানমন্ত্রীর

তরুণদের টিওওয়াইপি অ্যাওয়ার্ড প্রদান করলো জেসিআই

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT