বিনোদন

চঞ্চল মাহমুদ হাসপাতালে

চঞ্চল মাহমুদ

চঞ্চল মাহমুদ

বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ হাসপাতালে। গত ২৪ জুলাই রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।

আজ ২৬ জুলাই বুধবার সন্ধ্যায় তার স্ত্রী রাইনা মাহমুদ চ্যানেল আই অনলাইনকে জানান, আজ চঞ্চল মাহমুদের অ্যানজিওগ্রাম করা হয়েছে। এরপর হাসপাতালের শৈল চিকিৎ​সক লুৎ​ফর রহমানের সঙ্গে তিনি আলোচনা করেছেন। এর আগে তার হৃদযন্ত্রের ধমনীতে দুটি স্ট্যান পড়ানো হয়েছে। আজকের রিপোর্ট অনুযায়ী তার হৃদযন্ত্রের ধমনীতে আরও ব্লক তৈরি হয়েছে। কিন্তু সেগুলোতে এ দেশে স্ট্যান পড়ানো কিংবা বাইপাস অস্ত্রোপচার করা সম্ভব নয়। খুবই ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে উন্নত চিকিৎ​সার জন্য তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যেতে হবে।

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চঞ্চল মাহমুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। বাংলাদেশে মডেল ফটোগ্রাফিতে অগ্রনী ভূমিকা রেখেছেন চঞ্চল মাহমুদ।

বিষয়:চঞ্চল মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…