চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল চৌধুরীর নায়িকা পাপিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চঞ্চল-পাপিয়া

জনপ্রিয় নায়ক চঞ্চল চৌধুরী, তার নায়িকা পাপিয়া। দুজনেই শুটিং করছেন। এরমধ্যে শুরু হয় ঝুম বৃষ্টি। দুজনেই ভিজে বৃষ্টিতে যান। তখন চঞ্চল চৌধুরীর চুলের নকল কালার নায়িকা পাপিয়ার গায়ে গেলে যায়। সে জন্য পাপিয়া কিছুটা রেগে যায়, এতে করে শুটিং প্যাকআপ করতে হয়। বৃষ্টির পানিতে ভিজে চুলের রঙ উঠে যাওয়ায় চঞ্চল হতাশ হয়ে পড়েন!

এমন গল্পে নির্মিত হয়েছে একটি বিজ্ঞাপন। যেখানে চঞ্চল-পাপিয়া দুজনেই নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। মূলত এটি ‘হাই স্পিড হেয়ার কালার’র বিজ্ঞাপন, নির্মাণ করেছেন রানা মাসুদ। সোমবার (২৮ জানুয়ারি) এফডিসির ঝর্ণা শুটিং স্পটে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভীষণ উচ্ছ্বাসিত পাপিয়া।

চঞ্চল-পাপিয়া
বৃষ্টির পানিতে ভিজে চুলের রঙ উঠে যাওয়ায় চঞ্চল হতাশ হয়ে পড়েন!

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, চঞ্চল ভাইয়ের সঙ্গে এবারই প্রথমবার কাজ করলাম। সহশিল্পী হিসেবে তিনি এককথায় অসাধারণ। তাছাড়া এই কাজের জন্য শীতের মধ্যে কয়েকবার পানিতে ভিজতে হয়েছে। পাপিয়া বলেন, আমি এর আগে আরএফএল ডায়মন্ড জগ, নাইস টাইম বিস্কুট, নিও ডিটার্জেন্ট পাউডার, পুষ্টি আটা ছাড়াও কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। আগেও কাজের চেয়ে এবারের বিজ্ঞাপনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

চঞ্চল চৌধুরী বলেন, বিজ্ঞাপনের কনসেপ্ট, আমার গেটআপ সবকিছুতেই নতুনত্ব রয়েছে। কাজটি করার আগে একাধিকবার রিহার্সাল করতে হয়েছে। আশা করছি দর্শকদের কাছে বিজ্ঞাপনটি ভালো লাগবে। নির্মাতা রানা মাসুদ জানান, এই বিজ্ঞাপনের আয়োজন ছিল জমজমাট। শিগগির এটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।

চঞ্চল চৌধুরী অভিনয় করছেন একাধিক নাটকে। পাশাপাশি তার অভিনীত দেবী সিনেমাটি রয়েছে নির্মাণাধীন। এই ছবিতে তিনি মিসির আলী চরিত্রে অভিনয় করছেন। আগামী মার্চেই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই অভিনেতা নতুন ছবির শুটিং শুরু করবেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, পাপিয়া মনোযোগী চলচ্চিত্রে। তিনি শাকিবের চালবাজ ছবিতে অভিনয় করেছেন। এছাড়া নায়ক ও টিকলী শিরোনামের দুই ছবিতে বর্তমানে কাজ করছেন পাপিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীপাপিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হোয়াটসঅ্যাপে ডেটা খরচ কমাবেন যেভাবে

পরবর্তী

নোয়াখালীতে কারখানায় গ্যাস বিস্ফোরণে শ্রমিক নিহত

পরবর্তী

নোয়াখালীতে কারখানায় গ্যাস বিস্ফোরণে শ্রমিক নিহত

জাবি

জাবিতে ধর্মঘটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

সর্বশেষ

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT