চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল চৌধুরী: একই অঙ্গে কতো রূপ তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
বিনোদন
A A

থিয়েটার, ছোটপর্দা ও সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলা ক্যারেক্টার আর্টিস্টের নাম চঞ্চল চৌধুরী। থিয়েটার ও ছোট পর্দায় নিয়মিত অভিনেতা হিসেবে তার উপস্থিতি দেখা গেলেও বাংলাদেশের গত এক দশকের সবচেয়ে আলোচিত এবং একইসঙ্গে সুপারহিট সিনেমাগুলোর সাথেও জড়িয়ে আছে তার নাম। মনপুরা, মনের মানুষ, টেলিভিশন এবং সর্বশেষ আয়নাবাজি দিয়ে মাৎ করেছেন সিনেমা অঙ্গণ।

প্রচলিত অর্থে নায়কের কোনো দর্শনধারি তার মধ্যে না থাকলেও শুধু তার অভিনয় দেখার জন্য আকালের দিনেও সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েছে হাজারও মানুষ। সব মাধ্যমেই অভিনয়ে সাবলিল এই জনপ্রিয় অভিনেতার আজ জন্মদিন। তাকে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা।

১৯৯৬ থেকে আরণ্যক নাট্যদলের সাথে মঞ্চে অভিনয় করেছেন তিনি। নানা বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে ছোট পর্দার দর্শকদের মন জিতে নিয়েছেন বারবার। তবে বড় পর্দায় চঞ্চল চৌধুরী যেনো এক মিরাকলের নাম! শুধু ছবি ‘হিট’ করার জন্য নয়, তার অভিনীত প্রতিটি চরিত্র ঘাঁটলে দেখা যাবে কতো বৈচিত্রপূর্ণ ও দক্ষ অভিনেতা তিনি!

আসন্ন ‘দেবী’র পোস্টারে মিসির আলী চলচ্চিত্রে চঞ্চল

২০০০ সালে বড় পর্দায় চঞ্চলের অভিষেক হয় তৌকীর আহমেদ পরিচালিত ‘রূপকথার গল্প’ ছবির মধ্য দিয়ে। তবে মোটাদাগে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ দিয়েই সাড়া ফেলেন চঞ্চল। সোনাই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সব শ্রেণির দর্শকদের কাছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্যবসাসফল বাংলা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেয়। শুধু তাই নয়, সোনাই চরিত্রটিও দীর্ঘদিন জায়গা করে নেয় মানুষের মনে।

এরপর ২০১০ সালে ছোট্ট চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরলেও বেশ নাম কুড়ায় তা। বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত লালনের জীবনীধর্মী যৌথ প্রযোজনার ছবি ‘মনের মানুষ’-এ পাগলা কালুয়ার চরিত্রে দেখা মিলে চঞ্চলের। প্রশংসিত হয় সবার কাছে। এরপর ফের বিরতি। প্রধান চরিত্র হিসেবেই প্রত্যাবর্তন তার। এবারো পুরোপুরি ভিন্ন চরিত্র নিয়ে। মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’-এ দেখা যায় তাকে। সোলায়মান চরিত্রটিও অত্যন্ত নিঁখুত ভাবেই সম্পন্ন করেন চঞ্চল। যথারীতি সবার প্রশংসা কুড়োয়। ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে।

টেলিভিশনের পর ফের বিরতি। তিন বছর পর এবার ২০১৬ সালে নিয়ে ফেরেন বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্র শরাফত করিম আয়না হয়ে ভেলকি দেখান দর্শকদের। ছবিটি শুধু দেশের দর্শকের কাছেই নয়, প্রশংসা তুলে নেয় বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষি মানুষের কাছে। টানা কয়েক মাস ছবিটি দেখতে হলে ভিড় করে সাধারণ দর্শক। যথারীতি শরাফত করিম আয়না হিসেবে মানুষের মনে গেঁথে যান চঞ্চল।

আয়নাবাজি চলচ্চিত্রের একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী
Reneta

মাঝখানে বছর খানেক বিরতি শেষে ফের বড় পর্দায় ফেরার ঘোষণা দিলেন চঞ্চল। যথারীতি এবারও ব্যতিক্রমী চরিত্র নিয়েই আসছেন তিনি। ছবির নাম ‘দেবী’। যেখানে তাকে দেখা যাবে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ সৃষ্ট মিসির আলী নামের চরিত্রে রূপদান করতে। সরকারি অনুদানে নির্মিত জয়া আহসান প্রযোজিত প্রথম সিনেমা হতে যাচ্ছে এটি। অনম বিশ্বাসের পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরের ৭ তারিখে।

সবকিছু মিলিয়ে বড় পর্দার চঞ্চলকে এক কথায় ব্যাখ্যা করা যায়, ‘একই অঙ্গে কতো রূপ তার’ এভাবে বলার মধ্য দিয়েই। তাইতো জন্মদিনে আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা চঞ্চলকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন,‘দুবছর আগের আয়না আর এখন মিসির আলী’!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাবাজিচঞ্চল চৌধুরীজয়া আহসানতৌকীর আহমেদদেবীমিসির আলীরূপকথার গল্পলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT