চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চলের প্রেমে পড়েই ঘর ছাড়েন মেহজাবিন, তারপর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের কোনো গ্রামের গায়েন ভাদু। গান গেয়েই জীবন চলে তার। একদিন এক ধনাঢ্য ব্যক্তির বাড়ির আসরে গান গাইতে গিয়ে সেই ব্যক্তির মেয়ে সরলা গায়েনের প্রেমে পড়ে যায়। সরলাকে তার বাবা যেদিন বিয়ে দিতে চায় সেদিন বিয়ের আসর থেকে পালিয়ে ভাদু গায়েনের কাছে চলে আসে সরলা। কিন্তু বিয়ের পর সরলা দেখতে পায় যে ভাদু সবসময় গান নিয়েই ব্যস্ত থাকে। চঞ্চলের যে সুরের প্রেমে পড়ে ঘর ছেড়ে ছিলেন সেই সুরই তার সতীন হয়ে দাঁড়ায়।

একসময় সরলার কোল জুড়ে জন্ম নেয় একটি মেয়ে। সেই মেয়ে জন্ম নেয় সরলার বাবার বাড়িতে। একসময় সরলা মারা যায়। ভাদু তার মতোই জীবন কাটায়। সে জানেনা তার মেয়ে কেমন আছে। একসময় ভাদু গায়েনের মেয়ে মনিকা দেশের নামকরা শিল্পী হয়। তখন মনিকা তার বাবাকে খুঁজতে বের হয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সুর সতীন’ নামক টেলিছবি।

এটি রচনা করেছেন বৃন্দাবন দাস এবং নির্মাণ করেছেন সাইদুর রহমান রাসেল। এমন অসাধারণ গল্পের টেলিফিল্মটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায়। বিকাল চারটা ৩০ মিনিটে।

এর আগে ‘সুর সতীন’ নিয়ে চঞ্চল চৌধুরী বলেছিলেন, ঈদ মানেই যে হাসির নাটক দর্শকের জন্য নির্মাণ করতে হবে এমন নয়। দর্শকের বিনোদনের জন্য একেবারেই মানহীন নাটক নির্মাণ করা ঠিক নয়। দর্শক সবসময়ই ভালো নাটক দেখতে চান। দর্শককে ভালো গল্পের মধ্যদিয়ে সমাজের নানান দিক তুলে ধরতে হবে নির্মাতাদেরকেই। দর্শক সবসময়ই একটি পরিপূর্ণ গল্প চায়। ‘সুর সতীন’ বৃন্দাবন দা রচিত ঠিক তেমনই একটি গল্প। মেহজাবিন খুবই ভালো অভিনয় করে। ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয় আমাকে মুগ্ধ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীবৃন্দাবন দাসমেহজাবিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT