চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকবাজার ট্র্যাজেডি: বৃষ্টির পরে এবার শনাক্ত হলো দোলার মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
চকবাজার ট্র্যাজেডি-ডিএনএ-পরিচয় শনাক্ত

চকবাজারে আগুনের ঘটনার পরপরই নিখোঁজ থাকা দুই বান্ধবীর একজনের মরদেহ আগেই শনাক্ত করা হয়েছিল, ডিএনএ প্রোফাইল মিলিয়ে আরেকজনের মরদেহও শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সব মিলিয়ে আরও পাঁচটি মরদেহের পরিচয় শনাক্ত করতে পেরেছে তারা। 

নতুন শনাক্ত ৫ মরদেহের মধ্যে রয়েছে সংস্কৃতিকর্মী রেহনুমা তাবাসসুম দোলার মরদেহ।

দুই বান্ধবীর মধ্যে ফাতেমাতুজ জোহরা বৃষ্টির মরদেহ আগেই শনাক্ত হয়েছিল, আর আজ শনাক্ত হলো রেহনুমা তাবাসসুম দোলার মরদেহ। দুই বান্ধবী অগ্নিকাণ্ডের দিন রিকশা করে শিল্পকলা একাডেমি থেকে ফিরছিল।

নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ডিএনএ প্রোফাইলের মিল না পাওয়ায় আরও তিনটি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন সিআইডি প্রধান শেখ হিমায়েত হোসেন।

এর আগে গত ৬ মার্চ নিহত অজ্ঞাতদের মধ্য থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১১টি মরদেহ সিআইডি শনাক্ত করে। এদের মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত করে ওইদিনই সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর করে পুলিশ ও জেলা প্রশাসন। ওই ৮ জনের মধ্যে দোলার বান্ধবী গার্হস্থ্য অর্থনীতি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা বৃষ্টির মরদেহ ছিল। পরিচয় শনাক্ত হওয়া আরও তিন জনের মরদেহ পরদিন স্বজনদের কাছে তুলে দেয়া হয়।

গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার দিনই আগুনে পুড়ে অন্তত ৬৭ জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও চারজন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৭১ জন।চকবাজার ট্র্যাজেডি-ডিএনএ-পরিচয় শনাক্ত

Reneta

এলাকাবাসী জানায়, ওই ভবনের কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কেউ বলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ আবার কেউ বলছে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। ওয়াহিদ ম্যানশনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন। পুড়েছে অন্তত পাঁচটি বাড়ি।

প্রায় ১১ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে সাড়ে ৪ ঘণ্টা পর আগুন কিছু নিয়ন্ত্রণে আনা গেলেও পরে আবার আগুন লাগে। ড্যাম্পিং শুরু করার পর ভবনের পেছন দিকে সেই আগুনের শুরু হয়। তা নিয়ন্ত্রণে আনতে ভোর ছয়টা বেজে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চকবাজারচকবাজার অগ্নিকাণ্ডচকবাজার ট্র্যাজেডিডিএনএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT