বাংলাদেশ

চকবাজার অগ্নিকাণ্ড: বার্ন ইউনিটে আরও ২ জনের মৃত্যু

চকবাজার অগ্নিকাণ্ড: বার্ন ইউনিটে আরও ২ জনের মৃত্যু

রাজধানীর চকবাজারে আগুনে দগ্ধ আরো দু’জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

তাদের নাম আনোয়ার হোসেন ও সোহাগ। শরীরের ৬১ শতাংশ দগ্ধ হওয়া আনোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সোমবার রাতে তার মৃত্যু হয়।

রাত ১টায় সোহাগ নামে আরেকজনের মৃত্যু হয়। তার শরীরেও ৬০ শতাংশ দগ্ধ ছিলো।

এ নিয়ে পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় আগুনে ৬৯ জনের মৃত্যু হলো। এখনো আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ৪ জন চিকিৎসাধীন।

বিষয়:চকবাজার অগ্নিকাণ্ড বার্ন ইউনিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…