চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকবাজারে আগুনে নিহতদের মধ্যে ৪০ জনের মরদেহ হস্তান্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A
চকবাজার-আগুন-চকবাজারে আগুন-মরদেহ হস্তান্তর

চকবাজারে আগুনে নিহত ৪০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্ত না হওয়া মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। অভিযানে এখন পর্যন্ত ৭৮টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।

মরদেহ সৎকারে ২০ হাজার করে টাকা দিচ্ছে জেলা প্রশাসন। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেয়া হবে।

এদিকে ঘটনা তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস কমিটি গঠন করেছে।

এছাড়াও চকবাজার ও আশেপাশের আবাসিক এলাকার সব কেমিক্যাল ও প্রসাধনী কারখানার তালিকা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

Reneta

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ ঘটনায় ঝরে যায় ৭৮টি প্রাণ। দগ্ধসহ আহত হয়েছে আরো অর্ধশতাধিক। নিহতদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৭ জন ও শিশু ৫ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চকবাজার ট্র্যাজেডিমরদেহ হস্তান্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT