চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ অগ্নিকাণ্ড: কঠোর নজরদারির আওতায় আসুক ঢাকা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানীতে যেন সিরিজ অগ্নিকাণ্ড শুরু হয়েছে। চকবাজারের চুরিহাট্টা থেকে বনানী হয়ে এবার গুলশানের ডিএনসিসি মার্কেট। গুলশান ছাড়া অন্য দু’টিতে ব্যাপক প্রাণহানি হয়েছে। তবে অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন সবখানের মানুষ।

এর পরিপ্রেক্ষিতে নানা ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডের কথা শোনা গেলেও বাস্তবে এখনও তেমন কোনো কার্যকর কর্মযজ্ঞ দেখা যায়নি। প্রধানমন্ত্রীসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কঠোরতার কথা আমরা শুনেছি। চকবাজারে কেমিক্যাল গোডাউন সরাতে গিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু সেখানেও তারা বাধাগ্রস্ত হয়েছে। এমনটা কোনোভাবেই কাম্য নয়।

বনানী ও গুলশানে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। এরই ধারাবাহিকতায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন: ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আগামীকাল রোববার থেকে অভিযানে নামবে। এসময় অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকলে বা অপরিকল্পিতভাবে নির্মিত হলে ভবন সিলগালা করে দেয়া হবে।’ মন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে আমরা একমত পোষণ করছি। কারণ, বহুতল ভবনগুলো মানুষের মৃত্যুর ফাঁদ হয়ে থাকুক তা আমরা চাই না।

পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের পর বলা হয়েছিল ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে বহু প্রাণহানি হয়েছে। কিন্তু বনানীতেও আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। এর মানে ঢাকা শহরের কোথাও এখন মানুষ নিরাপদ নয়। ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী ঢাকার বেশিরভাগ ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। শ ম রেজাউল করিম বলেন: ‘শুধু গুলশান-বনানী নয়, ঢাকা শহরের যে কোনো স্থানে যদি অপরিকল্পিতভাবে ইমারত নির্মিত হয়ে থাকে, অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকে, সেই বিষয়ে আগামীকাল রোববার থেকে রাজউকের পরিদর্শন শুরু করবে।’

সফলতার সাথে এ অভিযান পরিচালিত হোক আমরা এমনটাই চাই। মন্ত্রীর কথা অনুযায়ী, কোনো ভবন পরিকল্পনা বা নিয়মের বাইরে হয়েছে কিনা তা ১৫ দিনের মধ্যে চিহ্নিত করা হোক। প্রয়োজনে সিলগালা কিংবা অপসারণ করা হোক। অথবা উপযোগী অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত এসব ভবনে সব রকম কার্যক্রম স্থগিত রাখা হোক। এ শহরকে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে কঠোর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: অগ্নিকাণ্ডআগুনচকবাজার ট্র্যাজেডিডিএনসিসি মার্কেটবনানী-আগুনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হায় এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ ফুটেজ!

পরবর্তী

ঢাবিতে ‘উচ্চতর শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন

পরবর্তী

ঢাবিতে ‘উচ্চতর শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন

রাবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসব

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT