চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দশ লাখ ইউরো দেবে ইউরোপিয়ান ইউনিয়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
অর্থনীতি
A A

গত মে মাসে বাংলাদেশের উপকূল অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের  সহায়তার জন্য দশ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই কারণে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার পাবে ৫ লাখ ইউরো।

ঝড় আক্রান্ত সব থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহের সব থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার এই দুটি দেশকে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইইউ এর মানবিক সহায়তা এবং সংকট মোকাবেলা বিষয়ক কমিশনার ক্রিসটস স্টাইলিয়ানিডেস বলেন, ‘ঘূর্ণিঝড় মোরার কারণে বাংলাদেশ ও মিয়ানমারের হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের জরুরি ভিত্তিতে সহায়তা এবং পুনর্বাসন প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বাড়ি-ঘর, দৈনন্দিন ব্যবহার করা জিনিসপত্র হারিয়েছেন এবং তাদের কর্মসংস্থানের উপায়ও বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, যারা কঠিন সময়ে টিকে থাকার চেষ্টা করছেন তাদেরকে আশ্রয় এবং নিরাপদ জীবন নিশ্চিত করতে ইইউয়ের পক্ষ থেকে দেয়া এ্ই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোরায় ৫২ হাজার বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাস্তুহীন হয়েছেন দুই লাখের বেশি মানুষ।

এই ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের দক্ষিণ-পূর্ব দিকের কক্সবাজার জেলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইইউঘূর্ণিঝড় মোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের শেষ জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

মে ১৪, ২০২৬

সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

মে ১৪, ২০২৬

বিশেষ সেবা সপ্তাহে সিএজি’র বিভিন্ন সিএএফও কার্যালয় পরিদর্শন

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT