চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৫৫ অপরাহ্ণ ১৭, মে ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, পরিবেশ
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান দ্রুত শক্তি সঞ্চয় করছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজারের প্রশাসন। প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্র, মুজিব কিল্লা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল মোটেল, মেডিকেল রেপিড রেসপন্স টিম, সিপিবির স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টের টিম, শুকনো খাবার, পর্যাপ্ত ওষুধসহ সবকিছু।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান একই এলাকায় অবস্থান করে শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ের গতিপথ পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে, ২০ মে এর মধ্যে এটি আঘাত হানার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব, সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতিতে জরুরী সারাদানের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জুম কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫৭৬টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। ২৫ টি মুজিব কিল্লা। সেই সাথে এখন স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ থাকায়, এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ও আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।এর পাশাপাশি কক্সবাজার শহরে থাকা চার শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউজের বেশকিছু হোটেল-মোটেলকেও প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য।

Reneta

জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, ৫৭৬ টি আশ্রয়কেন্দ্র ও ২৫ টি মুজিব কিল্লা-ই সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ লাখ ৭৮ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।

তিনি বলেন, যেহেতু এখন করোনা মহামারী আকার ধারণ করেছে, সে বিষয়টি মাথায় রেখে সব প্রস্তুতি নেয়া হয়েছে। অবস্থার অবনতি হলে নিচু এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার আর পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে বলেও জানান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান জানান, ৭১টি মেডিকেল টিম, ৮ টি রেপিড রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। রয়েছে পর্যাপ্ত ঔষধ। রোববার থেকে ৮ টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগের একটি টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

সভায় কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার জেলা ত্রাণ কর্মকর্তা মাহবুব আলম ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম তাদের নিজ নিজ প্রস্তুতির বিষয়ে তুলে ধরে ঘূর্ণিঝড় মোকাবিলার কথা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারঘূর্ণিঝড়বঙ্গোপসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT