চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়ানোর বছর ২০২০!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে মন্দার বছর ছিলো ২০১৯। প্রায় অর্ধশত ছবি মুক্তি পেলেও এবছর লগ্নি তুলে আনতে পেরেছে মাত্র একটি ছবি! তবে এই পরিস্থিতি নিয়ে আশাহত হচ্ছেন না চলচ্চিত্রের মানুষেরা। ২০২০ সাল অতীতের ক্ষত পুষিয়ে নিবে, এমন স্বপ্নই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক রোশান।

তিনি বলেন, চলচ্চিত্রসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে যারা জড়িত, প্রতিটি মানুষ নানাভাবে ভালো কাজের চেষ্টা করে যাচ্ছেন। আমি চলচ্চিত্রের একজন কর্মী। আমার জায়গা থেকে আমিও ভালো কাজের চেষ্টা করে যাচ্ছি। সার্বিক বিবেচনায় ২০১৯ সালটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। তবে নতুন বছরে আমরা ঘুরে দাঁড়াবো।

২০১৯ সালে নিজের ছবি ছিলো মাত্র একটি। তাও সেটি খুব একটা দর্শক পায়নি। তবে নতুন বছরে আত্মবিশ্বাসী রোশান। জানালেন, দীর্ঘ অপেক্ষার পর ২০১৯ সালে আমার শুধুমাত্র একটি সিনেমা (বেপরোয়া) রিলিজ হয়েছিল। যদিও এটা আমার অনেক পছন্দের একটি সিনেমা ছিল। কিন্তু ২০১৯-এ বেশ কিছু নতুন সিনেমা হাতে নিয়েছি। এরমধ্যে আছে অপারেশন সুন্দরবন, সাইকো, উন্মাদ, জ্বীন, ওস্তাদ, মেকাপ। এ সিনেমাগুলো ২০২০ সালেই মানুষ দেখতে পারবেন। আশা করি দর্শক এগুলো গ্রহণও করবেন।

২০২০ সাল হবে চলচ্চিত্রের বিজয়ের বছর, এমন প্রত্যাশা ব্যক্ত করে রোশান বলেন: এবছরেও আরও কয়েকটি সিনেমা হাতে নেব। শুধু আমি নই, অন্যরাও ভালো ভালো সিনেমা করার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে ২০২০ সালে অনেক ভালো ভালো সিনেমা আসবে। আমার প্রত্যাশা ২০২০ সাল হবে চলচ্চিত্রের বিজয়ের বছর।

এর পাশাপাশি একটার পর একটা সিনেপ্লেক্স গড়ে উঠছে। সরকার মফস্বল এলাকায় তথ্য কেন্দ্রে আধুনিক সিনে থিয়েটার নির্মাণের ঘোষণা দিয়েছেন। এগুলা সম্পন্ন হলে আমাদের প্রেক্ষাগৃহ সংকট কেটে যাবে। মানুষ ভালো পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবে।-বলছিলেন ‘রক্ত’ খ্যাত এই অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ সালঅপারেশন সুন্দরবনউন্মাদওস্তাদজ্বীননায়কমেকাপরোশানলিড বিনোদনসাইকো
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT