ভারত সফরে ওয়ানডে সিরিজ হারের পর এবার তিন দিনের টেস্টে রঞ্জি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষেও ধুঁকছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।
মহীশূর টেস্টে টাইগারদের প্রথম ইনিংসে ১৫৮ রানের জবাবে কর্ণাটকের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান।
ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৫০ ও ৫৫ রান করেন লিটন দাস ও শুভাগত। এ দু’জনের বাইরে দুই অঙ্কের ঘরে ছুঁতে পেরেছেন শুধু মাত্র সাকলাইন সজীব। দশ নম্বরে ব্যাট করতে নামা সাকলাইন সজীবের ব্যাট থেকে আসে (১৫*) রান।
ওয়ানডে থেকে দারুণ ছন্দে থাকা নাসির হোসেন করেন ৮ রান।
তবে দুই স্পিনার শুভাগত হোম ও সাকলাইন সজীবের ঘূর্ণিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অতিথিরা। ৭৫ রানে কর্নাটকের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।
তবে শিশির বাভানের দৃঢ়তায় খুব একটা সুবিধা করতে পারেনি মুমিনুল বাহিনী। দিনশেষে তিনি ৫৫ রানে অপরাজিত থাকেন।






