চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাম ঝরানো জয়ে বাংলাদেশকে মনে করাল অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই হার। পরের দুটি ম্যাচ তাই অস্ট্রেলিয়ার জন্য সান্ত্বনার সঙ্গে সম্মান রক্ষার দায় হয়ে দাঁড়ায়। কিন্তু সান্ত্বনার জয়ের পথে সহজ ম্যাচেও ঘাম ঝরল অজিদের। চতুর্থ ম্যাচে শেষপর্যন্ত ঘরের ছেলে ট্রাভিস হেডের ব্যাটে ভর করে ৩ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এমন ম্যাচে বাংলাদেশকেও মনে করিয়েছে ওয়ার্নার-স্মিথরা।

প্রথম ব্যাট করে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। সেই রান তুলতে ১৩ ওভার বাকি থাকলেও ৭ উইকেট হারাতে হয় অস্ট্রেলিয়াকে।

অথচ প্রথম আধাঘণ্টা পরই ম্যাচের ভাগ্য নির্ধারিত বলে ধরে নেয়া হয়েছিল। কিন্তু ম্যাচের শেষ হয়েছে নানা রঙ বদলের মধ্যদিয়েই। প্রথম ৭ ওভারে মাত্র ৮ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ৯ বছর আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট হারিয়ে এমন শুরুই করেছিল শ্রীলঙ্কা। তবে ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সেদিন ম্যাচ জিতেছিলেন জয়সুরিয়া-সাঙ্গাকারা-মাহেলাররা। বিপরীতে ১৯৬ করে হারল ইংল্যান্ড।

প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই খাতা খোলার আগে আউট হন। ইংল্যান্ডকে লজ্জার হাত থেকে উদ্ধারে প্রথম ভূমিকা নেন অধিনায়ক ইয়ন মরগান ও মঈন আলী। ৫৩ রানের জুটি তাদের। উভয়ই করেছেন সমান ৩৩টি করে রান। পরে সবচেয়ে বড় কাজটি করেছেন ক্রিস ওকস ও টম কুরান। ৮২ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেলেন অলরাউন্ডার ওকস। আর কুরান করেন ‘মহাগুরুত্বপূর্ণ’ ৩৫ রান।

স্বাগতিকদের হয়ে প্যাট কামিন্স ৪টি, জস হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাই নেন ৩টি করে উইকেট।

যে মাঠে প্রতি ইনিংসে গড় রান ২৭০’র বেশি। সেখানে ১৯৬ রানও কঠিন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে। শুরু থেকে শেষ রান নেয়া পর্যন্ত কোন সময়ই শতভাগ ম্যাচে থাকতে পারেনি অজিরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হারের আশঙ্কা জাগিয়েছে ক্ষণেক্ষণেই।

Reneta

এদিনও ব্যর্থ হয়েছেন অজি ওপেনার ওয়ার্নার (১৩)। তার পেছনে হেটেঁছেন, ক্যামেরন হোয়াইট (৩), অধিনায়ক স্মিথ (৪), মার্ক স্টোয়নিস (১৪), প্যাট কামিন্স (৪)। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ক্রিজে জমেছিলেন অ্যারন ফিঞ্চের জায়গায় ওপেন করা হেড।

নিজেদের হোমগ্রাউন্ডে ১০৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। হেডের চার রানের আক্ষেপের ইনিংসের সঙ্গে টিম পেইনের অপরাজিত ২৫ ও মিশেল মার্শের ৩২ রানের জোড়া-তালিতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT