চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাটাইলে লটারির মাধ্যমে আমন সংগ্রহের কৃষক নির্বাচন সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, কৃষি
A A

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে।

চলতি মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যে স্থানীয় কৃষি অফিস থেকে প্রাপ্ত টাঙ্গাইলের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৪টি ব্লকের মোট চার হাজার ৫৮০ জন কৃষকের তালিকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে লটারির মাধ্যমে এক হাজার ২২ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( খাদ্য পরিদর্শক) মুহাম্মদ খোরশেদ আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, কৃষকদের কাছ থেকে এক হাজার ৬৯৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

যশোর সদরসহ ১৬ জেলায় ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ পদ্ধতি সফল হলে আগামী বোরো মৌসুমে একই প্রক্রিয়ায় সারাদেশের কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ করা হবে।

খাদ্য বিভাগের তথ্য মতে, যশোর সদর ছাড়াও ঝিনাইদহ সদর, ঢাকার সাভার, গাজীপুর সদর, ময়মনসিংহ সদর, জামালপুর সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা সদর দক্ষিণ, বরিশাল সদর, ভোলা সদর, নওগাঁ সদর, বগুড়া সদর, রংপুর সদর, দিনাজপুর সদর, হবিগঞ্জ সদর ও মৌলভীবাজার সদর উপজেলা থেকে ধান কেনা হবে।

চলতি বছরের অক্টোবর মাসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, প্রথমবারের মতো প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহে নেমে ২৬ টাকা কেজি দরে ৬ লাখ টন ধান কেনার লক্ষ্য ধরেছে সরকার। ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ করা হবে।

ট্যাগ: আমন ধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগার থেকেই আসে আইএস টুপি: গোয়েন্দা পুলিশ

পরবর্তী

আবরার হত্যা: বুয়েটে ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

পরবর্তী

আবরার হত্যা: বুয়েটে ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

টাঙ্গাইলে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে গণধোলাইয়ের শিকার ৩ পুলিশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT