চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরোয়া লিগে কমেছে চাকিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবির নিজস্ব প্রযুক্তির সামনে পরীক্ষা দেন অভিযুক্ত বোলাররা

বিসিবির নিজস্ব প্রযুক্তির সামনে পরীক্ষা দেন অভিযুক্ত বোলাররা

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে চাকিংয়ের অপবাদ বেশ পুরনো। বিসিবি বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠনের পর অবশ্য কমতে শুরু করেছে চাকিংয়ের হার। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে চাকিংয়ের অভিযোগ ওঠেনি কোনো বোলারের বিরুদ্ধেই।

২০১৬ সালে রিভিউ কমিটি গঠনের পর ঢাকা লিগে ১৩ বোলার চিহ্নিত করা হয়; আম্পায়ারের দৃষ্টিতে যাদের অ্যাকশন ছিল সন্দেহজনক। পরের মৌসুমে এমন বোলার পাওয়া যায় তিনজন। এবারের ঢাকা লিগে এমন কাউকেই পাওয়া যায়নি!

অ্যাকশনে ত্রুটি ধরা ও সংশোধনের জন্য কমিটি গঠন দুই বছরের ব্যবধানে দারুণ সুফল দিয়েছে। প্রশংসিত হচ্ছে রিভিউ কমিটির কার্যক্রমও। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার ত্রুটি শুধরে দিতেও কাজ করছে কমিটি। যার সুফল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট।

রিভিউ কমিটির ভিডিও বিশ্লেষক নাসিরউদ্দিন আহমেদ নাসু মনে করেন, খেলোয়াড়রা সচেতন হওয়ায় দ্রুত কমছে চাকিংয়ের হার, ‘এখন ক্রিকেটাররা অনেক সচেতন। এ কার্যক্রমের সুবিধাটা অনেক। এবছর তো কোনো আম্পায়ার কোনো বোলারের অ্যাকশন সম্পর্কেই রিপোর্ট করেনি।  খেলোয়াড়রা এখন অনেক সচেতন। ওরা জানে, ওদের বোলিং দেখভাল করা হচ্ছে।’

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল ৫ ফেব্রুয়ারি। শেষ হয়েছে ৫ এপ্রিল। দুই মাসে মাঠে গড়িয়েছে ৮৪ ম্যাচ। যেখানে বোলারদের অ্যাকশন পর্যবেক্ষণ করা হয়েছে তাদের অজান্তেই। চাকার সনাক্ত করার প্রক্রিয়া নিয়ে নাসু বললেন, ‘আমাদের তালিকাভুক্ত যেসব খেলোয়াড় ছিল, যাদেরকে নিয়ে আমরা আগে কাজ করেছি, সন্দেহের তালিকায় ছিল, তাদের বোলিং আমরা পর্যবেক্ষণ করেছি। তাদের ম্যাচ আমরা রেকর্ডও করেছি। তেমন কিছু পাইনি।’

‘এর আগে তো এমন কিছু করা হতো না। নির্দিষ্ট বোলারের পেছনে গোয়েন্দাগিরি হতো না। এবার অনেকটা গোয়েন্দাগিরি হয়েছে। দেখা গেছে, খেলোয়াড়টি হয়ত জানেই না যে, ওর বোলিং আমরা এক জায়গা থেকে রেকর্ড করেছি। পরে ভিডিও এনে বিশ্লেষণ করেছি। দেখেছি, পরে আবারও মাঠে গিয়ে অন্যকিছু করে কিনা। আমরা সন্তুষ্ট যে এমনকিছু পাইনি।’ -যোগ করেন নাসু।

অ্যাকশনে ত্রুটি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় এসব ক্যামেরা
Reneta

গত বিপিএলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আল-আমিন হোসেনে বিরুদ্ধে। ডানহাতি এ পেসার খেলেছেন প্রিমিয়ার লিগে। নিজেকে শুধরে নিখুঁতভাবে বোলিং করছেন বলে জানালেন নাসু।

‘আল-আমিন যথেষ্ট ভাল অবস্থায় আছে। ওর দুইটা ম্যাচ আমি নিজে গিয়ে ভিডিও করেছি। তারপর ভিডিওগুলো বিশ্লেষণ করেছি। খারাপ অবস্থায় পাইনি। প্রথম বিভাগের ৪-৫ জন বোলার অভিযুক্ত আছে। ওদেরকে খেলার ছাড়পত্র দেয়া হয়নি।’

কমিটি গঠনের পর থেকে মিরপুরের একাডেমি মাঠে মাঝে মধ্যেই দেখা মেলে অ্যাকশনে ত্রুটি শোধরাতে কিংবা বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য কাজ করছেন রিভিউ কমিটির বিশেষজ্ঞরা। যাতে ধীরে ধীরে উন্নত প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হচ্ছে।

দুই ধরনের সফটওয়ার ব্যবহার করা হচ্ছে বোলারদের অ্যাকশন বিশ্লেষণে। পিচ ভিশন ও সিলিকন কোচ নামের দুটি সফটওয়ারের সমন্বয়ে হয় ভিডিও বিশ্লেষণ। পরে প্যানেলে বসে কমিটির চার সদস্য দেখেন ডেলিভারির সময় বোলারের কনুই কতটা বাঁকছে। ১৫ ডিগ্রির বেশি বাঁকলে তাদের ত্রুটি শোধরানোর সুযোগ করে দেয় বিসিবি।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ বোলিং অ্যাকশনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT