চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরোয়া ক্রিকেটে অর্জিত আত্মবিশ্বাসে সফল রাজিথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২৪, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আসিথা ফার্নান্দোকে নিয়ে শুরুর দাপটের পর দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস বেশি বড় করতে দেননি কাসুন রাজিথা। টেস্ট ক্যারিয়ারের ১১তম ম্যাচে এসে পেয়েছেন ফাইফার হওয়ার সুযোগ। ঘরোয়া ক্রিকেটে পারফর্মের আত্মবিশ্বাস আর কঠিন অনুশীলনের উপর পুরো কৃতিত্ব দিলেন লঙ্কান ডানহাতি পেসার।

ঢাকা টেস্টের প্রথম দিনে জয়, শান্ত ও সাকিবকে দ্রুত ফিরিয়ে দারুণ শুরু এনেছিলেন রাজিথা। পরের দিন সেঞ্চুরিয়ান লিটনকে ফেরানোর পর মোসাদ্দেককে তুলে নিয়ে পান প্রথম পাঁচ উইকেটের স্বাদ। ডানহাতি পেসারের আগের ইনিংসে সেরা বোলিং ছিল ৬০ রানে ৪ উইকেট। নিজেকে ছাপিয়ে যাওয়ার কৃতিত্ব নিজেকেই দিয়েছেন রাজিথা।

মিরপুরে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লঙ্কান পেসার বলেন, ‘আমি ব্যক্তিগত সেরা সাফল্যের জন্য খুব খুশি। আমি মনে করি সাধারণ কাজটি করেছি। দুটি ম্যাচেই আমি লাইন ও লেন্থ মেনে বল করেছি। আমি মনে করি আজ ভালো ছিল।’

ঘরোয়া ক্রিকেটে সাফল্যের আত্মবিশ্বাস ম্যাচেও ভালো করতে সাহায্য করেছে রাজিথাকে, ‘সফরে আসার আগে আমি ঘরোয়া ম্যাচ খেলেছিলাম। সেখানে ভালো করেছিলাম যা আত্মবিশ্বাস জুগিয়েছে।’

ইনজুরি সমস্যায় ভুগছিলেন রাজিথা। ট্রেইনারদের অধীনে নিয়মিত অনুশীলনে সেখানেও উন্নতি এনেছেন ২৮ বর্ষী এই পেসার। দলে ফেরার আগে দেড় বছর পুনর্বাসন প্রক্রিয়ার মাঝ দিয়ে গিয়েছিলেন, যা তাকে আরও বেশি ফিট ও পারফর্ম করতে সাহায্য করছে বলে মনে করেন রাজিথা।

বাংলাদেশের ৩৬৫ রানের বিপরীতে ৮ উইকেট হাতে রেখে এগিয়ে আছে লঙ্কানরা। তবে রাজিথার মতে, ঢাকা টেস্টের ফল নির্ভর করছে তৃতীয় দিনের খেলার উপর। লঙ্কান পেসার বলেছেন, ‘এটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু সবটা নির্ভর করছে আগামীকালের উপর।’

Reneta

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় রাজিথার। লঙ্কানদের হয়ে গত চার বছরে ১১টি টেস্ট খেলেছেন তিনি। ১১ টেস্টের ১৭ ইনিংসে ২৮.৯৩ গড়ে তুলেছেন ৩৪ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ৬৪ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টরাজিথালিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT