চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরোয়ায় ‘দীর্ঘ পরিসর’ পাত্তা না পাওয়ার মূল্য চোকাল টেস্ট?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

যখন শ্রীলঙ্কা সফরের কথা চলছিল, প্রশ্ন উঠেছিল সাদা পোশাকে প্রস্তুতির ঘাটতি নিয়ে। শেষপর্যন্ত সফরটি পিছিয়ে যাওয়ায় রক্ষা! সেই সফর না হওয়ার হতাশা কাটাতে ঘরোয়া ক্রিকেটে ধুম ধাড়াক্কা আয়োজনে করা হল ওয়ানডে ও টি-টুয়েন্টি টুর্নামেন্ট। আড়ালেই থেকে গেল লাল বলের ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটের খরা কাটাতে বাংলাদেশে এলো দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দল! স্বাগতিক ক্রিকেটারদের আত্মবিশ্বাসের মাত্রায় লাগল দোলা।

স্কিল-ফিটনেসকে যে আত্মবিশ্বাস দিয়ে লাগামবন্দি করা সম্ভব নয়, চট্টগ্রাম টেস্টের পর অন্তত এতটুকু বোধগম্য হবে মুমিনুল হকের দলের। দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য যথার্থ প্রস্তুতি ছাড়া ‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’ প্রবাদের মতো পাঁচদিনের টেস্ট ক্রিকেট খেলতে নামা যে ঝুঁকিপূর্ণ, সেটা হয়ত আরও বেশি করে টের পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি ভুল সিদ্ধান্ত? এক বছরের কাছাকাছি সময় পর কোনরকম চারদিনের ম্যাচ খেলা ছাড়াই টেস্টে নেমে যাওয়া, সবকিছুর পরিণামই কি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারি দলের কাছে এমন হার আনল?

Banglabid

চট্টগ্রাম টেস্টের শেষদিনে সাকিব আল হাসানকে খুব মিস করেছেন সতীর্থরা। ৩৯৫ রান লক্ষ্য দেয়ার পরও ৩ উইকেটে হেরে যাওয়া, সাকিব বল হাতে নামতে পারলে হয়ত অন্যরকম হলেও হতে পারত! তিনি বল হাতে নামতে পারেননি ম্যাচের মধ্যে পাওয়া চোটে।

করোনায় আন্তর্জাতিক সূচি বিপর্যয়ের ফাঁকটাতে জাতীয় ক্রিকেট লিগ কিংবা বাংলাদেশ ক্রিকেট লিগও আয়োজন করা সম্ভব হয়নি মহামারীর কারণেই। এমনকি উইন্ডিজের বিপক্ষেও একটা চারদিনের ম্যাচের ব্যবস্থা ছিল না বিসিবির সূচিতে। একটা তিনদিনের ম্যাচ অবশ্য ছিল টেস্ট সিরিজের আগে, তাতে একাদশের কজনই বা ঝালিয়ে নিতে পেরেছেন নিজেকে। তাতে একপ্রকার সরাসরি টেস্ট খেলতে নেমে যাওয়ার আগে ক্রিকেটাররা জানতে পারেননি কোথায় ঘাটতি রয়ে গেছে দীর্ঘ করোনা বিরতির সময়টাতে। দীর্ঘ পরিসরের জন্য ফিটনেসের অবস্থাই বা কি?

ফিটনেস অবস্থা যে যাচ্ছেতাই, শেষদিনে ফিল্ডিংয়ে নাজমুল হোসেন শান্তর চোট-বিকৃত মুখ দেখে কিছুটা বোঝা গেল। সাকিব তো আগেই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন প্রথম ইনিংসে ব্যাট আর মাত্র ৬ ওভার বল করে। মুমিনুল আঙুল নিয়ে ভুগলেন। লিটন কখনও আঙুল পরিচর্যা, কখনও খোঁড়ালেন। দল যখন হারছিল, ম্যাচের শেষদিকে তামিমকেও দেখা গেল মাঠের বাইরে বসে থাকতে। পরামর্শের জন্য সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম পর্যন্ত ছোটাছুটি করতে হল অধিনায়ক মুমিনুলকে।

Reneta

‘চোর পালালে বুদ্ধি বাড়ে’ পরিস্থিতির মতো মুমিনুলও বুঝতে পেরেছেন, তার দলের বড় ভুল ছিল একটিও চারদিনের ম্যাচ না খেলা। ম্যাচ শেষে খানিকটা আক্ষেপ নিয়েই বললেন, ‘এক বছরের বেশি সময় ধরে চারদিনের ম্যাচ না খেলে টেস্ট খেলতে নামা, বেশ কঠিন!’

ম্যাচের চারদিন লাগামটা স্বাগতিকদের হাতেই ছিল, শেষদিনে কেবল ছড়ি ঘুরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই একদিনের অল্প চাপেই নড়বড়ে হয়ে গেছে টাইগারদের আত্মবিশ্বাস। হয়েছে ভুলের পর ভুল। ফিল্ডিংয়ে ভুল, ক্যাচিংয়ে ভুল, রিভিউয়ে ভুল! এক বছর সাঁতারের প্রস্তুতি না থাকলে সাগরে ফেলে দিলে যা হয়, বস্তুত সেটাই হয়েছে সাগরিকায়। জেতার জন্য সবকিছুই ঠিকঠাক করতে থাকা এক টেস্টে শেষপর্যন্ত কুপোকাত!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতাইজুলনাঈমমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পোন্নত দেশ গড়তে দক্ষ মানব-সম্পদ তৈরির বিকল্প নেই : শিল্পমন্ত্রী

পরবর্তী

পদ ফাঁকা থাকলেও পদোন্নতি নেই

পরবর্তী

পদ ফাঁকা থাকলেও পদোন্নতি নেই

প্রথম দিনে করোনার ভ্যাকসিন নিলেন ৩১ হাজার ১৬০ জন

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT