চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে থেকেই ২৬ শিল্পী গাইলেন ‘রমজানেরই রোজার শেষে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২৪, মে ২০২০
বিনোদন
A A

ঈদ উৎসবের জাতীয় সংগীত বলা হয় ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটিকে। সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার পরেই টেলিভিশন ও রেডিওতে চলতে শুরু করে কাজী নজরুল ইসলামের লেখা তুমুল শ্রোতাপ্রিয় এই গান। বাংলাদেশে এটি রেওয়াজে পরিনত হয়েছে। আর প্রতিবারই ভিন্ন আমেজে গানটিকে পরিবেশন করে চ্যানেল আই।

কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। দ্বারপ্রান্তে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।

ঘরে থেকেই ভিন্ন সংগীতায়োজনে জনপ্রিয় ২৬ জন শিল্পী অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের জন্য নির্মিত ‘রমজানের ঐ রোজার শেষে’ গান ভিডিওতে। ঈদুল ফিতরে চাঁদ দেখা যাওয়া মাত্রই চ্যানেল আইয়ে প্রচারিত হবে বিখ্যাত এই নজরুল সংগীতটি।

প্রতিবারের মতো এবারও নতুন আয়োজনে ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটির নির্মাণ ও তত্ত্ববধানে ছিলেন অনন্যা রুমা। তার প্রযোজনায় ও নির্দেশনায় ২০০৮ সালে থেকে চ্যানেল আইতে রমজানের ঈদ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন সংগীতায়োজনে গানটি পরিবেশিত হয়ে আসছে।

তবে এবার করোনাকালের এই সংকটসময়কে মাথায় রেখে গানটিতে নতুনত্ব যুক্ত হয়েছে বলে জানিয়েছেন অনন্যা রুমা। তিনি বলেন, ‘বর্তমানে বিশ্ববাসী ক্রান্তিকাল পার করছে। তবু আমরা বিশ্বাস করি, আলো সরিয়ে দেয় অন্ধকারকে, আর আনন্দ সরিয়ে দেয় বেদনাকে!’

সার্বিক প্রেক্ষাপট মাথায় রেখে ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটির আগে নজরুল ইসলামের ‘নাই হ’ল মা বসন ভূষণ এই ঈদে আমার’ গানটিকেও যুক্ত করা হয়েছে বলে জানান অনন্যা রুমা।

Reneta

সুজন আরিফের সংগীতায়োজনে ২৬ জন শিল্পী নিজ ঘরে থেকে গানে কণ্ঠ ও ভিডিও ধারণ করে পাঠিয়েছেন বলে জানান রুমা। এবার যারা কণ্ঠ দিলেন তারা হলেন: রফিকুল আলম, আবিদা সুলতানা, ডালিয়া নওশিন, সাজেদ আকবর, সালমা আকবর, এস. আই. টুটুল, মেহরীন, রিজিয়া পারভীন, শিমুল, তানভীর আলম সজীব, টিপু, রুমানা ইসলাম, সুজন আরিফ, অপু আমান, বাদশা বুলবুল, রাফসান মান্নান, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী, কোনাল, প্রমি, জয় শাহরীয়ার, নাজু আকন্দ,সাব্বির, রায়হান, মেহেদী ও বৃষ্টি ।

নতুন সংগীতায়োজনে চ্যানেল আইয়ে প্রচারিত ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটি এখন পর্যন্ত গেয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফেরদৌস আরা, তপন মাহমুদ, সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ, লিলি ইসলামসহ আরো অনেকে।

সংগীতায়োজনেও প্রতিবছর ভিন্নতা আনা হয়। ইবরার টিপু থেকে শুরু করে বিভিন্ন সময়ে ‘রমজানের ঐ রোজার শেষে’র সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, জাহাঙ্গীর সাঈদ, এসআই টুটুল ও আইয়ুব বাচ্চুর মতো মিউজিশিয়ানরা। সর্বশেষ গেল বছরে গানটির নতুন সংগীতায়োজনে ছিলেন ফিডব্যাক-এর ফুয়াদ নাসের বাবু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবিদা সুলতানাএস আই টুটুলনজরুল ইসলামনজরুল সংগীতফেরদৌস আরামমতাজমেহরীনরফিকুল আলমরিজিয়া পারভীনরুনা লায়লারেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনলিলি ইসলামসাদী মহম্মদসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT