বাংলাদেশ

ঘরে ঘরে গিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব না: সিইসি

সিইসি বক্তৃতা দিচ্ছেন, কালো পটভূমিতে, চ্যানেল আই লোগো উপরে ডান পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশে পর্যায়ক্রমে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন: ঘরে ঘরে গিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব না।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি জানান: স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়। নির্বাচন যারা পরিচালনা করেন, যারা নির্বাচনে সম্পৃক্ত তাদের মধ্যে নির্বাচনসূলভ আচরণ ও সহনশীলতা থাকতে হবে।

আজ চতুর্থ ধাপের নির্বাচনের জন্য ৮৪০টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত ইউনিয়ন পরিষদগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। আর মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর, প্রার্থীতার যাচাই-বাছাই ২৯ নভেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বরের মধ্যে করতে হবে।

বিষয়:ইউনিয়ন পরিষদ ইউপি কেএম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…