চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের সাফে মার্জিয়াদের ভরসা দলগত অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাতে অংশ নিচ্ছে মাত্র চার দল। দল কম হলেও এতটুকু রঙ হারাচ্ছে না প্রথমবারের মতো মাঠে গড়ানো সাফের অনূর্ধ্ব-১৫ আসর। ঢাকার মাঠে এমন আসরে বাংলাদেশের ভরসা দলগত অভিজ্ঞতা। গত কয়েকদিনে কোচ গোলাম রব্বানি ছোটন আর তার শিষ্যদের কথায় ওই ভরসার কথাই বারবার ফুটে উঠেছে।

স্বাগতিক বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্ট অংশ নিচ্ছে ভারত, নেপাল ও ভুটান। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বল মাঠে গড়াবে ১৭ ডিসেম্বর।

টুর্নামেন্টে ভারতের মতো শক্তিশালী দল থাকলেও বাংলাদেশি মেয়েদের আত্মবিশ্বাস যোগাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের আঞ্চলিক পর্বের টানা দুবার চ্যাম্পিয়ন ছোটনের ছাত্রীরা। সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলা দলের ১১ জন আছে সাফে।

Banglabid

গত মঙ্গলবার কোচ ছোটন বলেন, ‘বাংলাদেশ তার ঘরের মাটিতেই খেলবে। দলগত অভিজ্ঞতার সঙ্গে মেয়েরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। আমরা বিশ্বাস করি শিরোপা আমরাই জিতবো। মেয়েদের নিয়ে একটা আকর্ষণীয় ফুটবল উপহার দিতে চাই।’

‘টুর্নামেন্ট সামনে রেখে তিন মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে যে ২৩ জন খেলেছিল, সেই দলের ১১ জন এই দলে আছে। মেয়েরা খেলার মধ্যে আছে। সবাই মেয়েদের ফুটবল নিয়ে মনোযোগী। আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া।’

১৭ ডিসেম্বর প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে খেলবে ভুটানের বিপক্ষে, ১৯ ডিসেম্বর। দুদিন পর ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। ২৪ ডিসেম্বর ফাইনাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওআইসি নীরব দর্শক হয়ে থাকতে পারে না: রাষ্ট্রপতি

পরবর্তী

মুক্তি সংগ্রামে পথ দেখানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা

পরবর্তী
শহীদ বুদ্ধিজীবী দিবস

মুক্তি সংগ্রামে পথ দেখানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা

রোনালদো-বেলের ম্যাজিকে ফাইনালে রিয়াল

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT