চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘরের মাঠে’ সেই চেনা স্মিথ, হারল মুম্বাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

ভারতের মাঠকে যেন নিজের ঘরের মাঠ বানিয়ে নিয়েছেন অজি দলপতি স্টিভেন স্মিথ। কদিন আগে টেস্ট সিরিজে দুর্দান্ত কাটিয়েছেন ব্যাট হাতে। সেই ফর্মটা আইপিএলেও টেনে আনলেন। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যসোসিয়েশন মাঠে ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাতে আসরে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ বলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক।

মুম্বাইয়ের করা ১৮৪ রান তাড়া করতে নেমে স্মিথের পাশাপাশি দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন অজিঙ্কা রাহানেও। দুই ব্যাটসম্যানে ভর করে ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে পুনে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মায়াঙ্ক আগরেওয়ালকে হারায় পুনে। রাহানে এক প্রান্ত আগলে রেখে খেলে যান। পরে রাহানের সঙ্গে জুটি বেধে আসল কাজটা সেরে দেন স্মিথ। রাহানের সঙ্গে গড়েন ৫৮ রানের জুটি।

দলীয় ৯৩ রানে সাউদির বলে রাহানে বিদায় নেওয়ার আগে ৩৪ বলে ৬ চার ও ৩ ছয়ে করেন ৬০ রান। এরপর বেন স্টোকসকে নিয়ে ৫০ রানের আরেকটি জুটি গড়েন স্মিথ। ১৪ বলে ২১ রান করে আউট হন স্টোকস।

শেষে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪৪ রানের অপরাজিত আরেকটি কার্যকর জুটি গড়েন স্মিথ। ১২ বলে ১২ রানে অপরাজিত থাকেন ধোনি। স্মিথের ৮৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায়। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়েই লক্ষ্য ছোঁয় পুনে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডেয়ার ১৫ বলে ৩৫, জস বাটলারের ১৯ বলে ৩৮, নিতিশ রানার ২৮ বলে ৩৪ রানে ভর করে ৮ উইকেটে ১৮৪ রান তোলে মুম্বাই। পুনের বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন ইমরান তাহির। রজত ভাটিয়া ১৪ রানে দুটি উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT