চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে ‘বিদায়ী মঞ্চ’ না গড়ে বাদ গেইল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ও ইংল্যান্ড সফরে পাঁচ টি-টুয়েন্টির দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পরেছেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। চোট কাটিয়ে আইরিশদের বিপক্ষে তিন ওয়ানডেতে ফিরছেন অধিনায়ক কাইরেন পোলার্ড। নেতৃত্ব দেবেন ইংলিশদের বিপক্ষেও।

বয়স ৪২ পার হতে চলেছে। এখনো ব্যাট-প্যাড তুলে রাখেননি গেইল। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে সতীর্থরা মাঠেই ফেয়ারওয়েল দিয়েছিলেন তাকে। পরে দুদিন যেতে না যেতেই গেইল বলে বসেন- আমি অবসরে যাচ্ছি না।

জ্যামাইকান তারকা ঘরের মাঠে চেনা সমর্থকদের সামনে অবসরে যেতে চেয়েছিলেন। আইরিশদের বিপক্ষে টি-টুয়েন্টির জন্য অপেক্ষা ছিল গেইলের বিদায়ী মঞ্চ গড়ার। বোর্ড সেই সুযোগ দিলো না। করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জ্যামাইকান সরকার। তাতে ইচ্ছেপূরণর অপেক্ষা দীর্ঘতর হচ্ছে গেইলের।

আয়ারল্যান্ডের সাথে খেলেই পাঁচ টি-টুয়েন্টির জন্য ইংল্যান্ডে যাবে উইন্ডিজ। সেখানে না থাকাটা অনুমিতই ছিল। তাকে আর মাঠে দেখা যাবে কিনা সেটা নিয়েই এখন সংশয়।

উইন্ডিজ কোচ ফিল সিমন্স বলেছেন, ‘কোভিডের কারণে বারবার দলে পরিবর্তন আনতে হয়। শেষ মুহূর্ত অপেক্ষা করতে হয়। আমাদের নিয়মিত অধিনায়ক এখন চোটমুক্ত। দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যারা নিজেকে উজাড় করে দিতে সক্ষম। আইরিশ ও ইংলিশদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা চাই ভালো খেলে ২০২৩ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে। সেই সাথে ২০২২ টি-টুয়েন্টিতে নিজেদের সক্ষমতার জানান দিতে।’

৮ জানুয়ারি একদিনের ম্যাচ দিয়ে আইরিশদের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ শুরু হবে ক্যারিবীয়দের। একমাত্র টি-টুয়েন্টিটি ১৭ জানুয়ারি। পরের সিরিজ ইংল্যান্ডে বিপক্ষে শুরু ২৩ জানুয়ারি।

Reneta

উইন্ডিজের টি-টুয়েন্টি দল: কাইরেন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন (শুধু ইংল্যান্ড সিরিজ), ড্যারেন ব্রাভো (শুধু ইংল্যান্ড সিরিজ), রোস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেইন, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যায়ারল্যান্ডইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজগেইলপোলার্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিটি কর্পোরেশন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ দেয়নি: চসিক মেয়র

মে ১৮, ২০২৬

১৫ বছর পর আসছে ‘টিনটিন’-এর সিক্যুয়েল

মে ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইনোভেশন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ রেলওয়ে ও রেলপ্রকৌশলী বাবু

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT