চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বছর পর ছোট পর্দায় ফিরছেন ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘ফারুকীর শুরুটা চ্যানেল আই দিয়ে। চ্যানেল আয়ের সঙ্গে তার প্রথম প্রোডাকশন ছিলো ‘চড়ুই ভাতি’। তার প্রথম ছবি ‘ব্যাচেলর’ ইমপ্রেসে টেলিফিল্মের। এই ছবির পর তিনি বাংলা ভাষাভাষি পৃথিবীর মানুষের জন্য নাটক, সিনেমা নির্মাণ করেছেন। বড় কাজ করেছেন। ইমপ্রেস টেলিফিল্মের আরো বেশকিছু কাজও করেছেন। কিন্তু মাঝখানে টেলিভিশনে প্রায় ৮ বছর কোনো কাজ করেননি। দীর্ঘ বিরতির পর ফিরলেন টেলিভিশনে এবং চ্যানেল আইয়ের পর্দায়। কে যেনো আমাকে বলছিলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।’

দেশের প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে উদ্দেশ্য করে এভাবেই কথাগুলো বলছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বহুদিন পর টেলিভিশনের কাজ নিয়ে ফিরছেন স্বয়ং মোস্তফা সরয়ার ফারুকী এবং সঙ্গে আছে ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’! গেল বছরে ভাই-ব্রাদারদের রি-ইউনিয়ন শিরোনামে ছোট পর্দায় দেখা গেলেও ফারুকী নিজে কোনো নির্দেশনা দেননি। কিন্তু এবার ভাই ব্রাদারদের পাশাপাশি তিনি নিজেও টিভি ফিকশন নির্মাণ করছেন।৮ বছর পর ছোট পর্দায় পরিচালনায় ফিরছেন ফারুকী।

এমন চমকপ্রদ সংবাদ জানাতেই বুধবার চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ইউনিলিভারের ডিরেক্টর (বিউটি এন্ড পারসোনাল কেয়ার) নাফিস আনোয়ার, চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান এবং ভাই ব্রাদার্সের নতুন পুরনো সদস্যরা।

ঈদ মানেই চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। আসন্ন ঈদুল আযহাতেও বিশেষ চমক দিতে ‘ভাই ব্রাদার একপ্রেস’-এ চড়ে চ্যানেল আইয়ে ফিরছেন ফারুকী। ভিন্ন গল্পের ৮ টি নাটক থাকছে চ্যানেল আইয়ের পর্দায়। নাটকগুলো নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ভাই ব্রাদার্স এক্সপ্রেসের নাট্য নির্মাতারা। এমন ঘোষণায় দেয়া হলো সংবাদ সম্মেলনে।

‘মোস্তফা সরয়ার ফারুকী এবং ভাই ব্রাদার এক্সপ্রেস’ শিরোনামের প্রকল্পের আওতায় বিশেষ নাটক নির্মাণ করবেন ফারকীসহ নয়জন পরিচালক। মোস্তফা সরয়ার ফারুকী ‘আয়েশা’সহ মোট দুটি নাটক করবেন।

Reneta

এছাড়া বাকি ছয়টি নাটক নির্মাণ করবেন ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর মোট নয় নির্মাতা। এরমধ্যে ‘পাতা ঝরার দিন’ নির্মাণ করবেন রেদওয়ান রনি, ‘সোনালী ডানার চিল’ নির্মাণ করবেন আশফাক নিপুন, ‘দ্য আর্টিস্ট’ নির্মাণ করবেন মাহমুদুল ইসলাম, ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’ যৌথভাবে নির্মাণ করবেন আব্দুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খান, ‘আজকে না হয় ভালোবাসো’ যৌথভাবে নির্মাণ করবেন নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনান এবং ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ নির্মাণ করবেন যৌথ ভাবে মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার।

আসছে ঈদ উপলক্ষ্যে চমকপ্রদ এই উদ্যোগের পাশে আছেন জানিয়ে সংবাদ সম্মেলনে  ইউনিলিভারের ডিরেক্টর (বিউটি এন্ড পারসোনাল কেয়ার) নাফিস আনোয়ার বলেন, চ্যানেল আইয়ের ভালো উদ্যোগ গুলোর সাথে সব সময় আমরা পাশে থাকার চেষ্টা করেছি। ভালো কন্টেন্ট নিয়ে কাজ করায় আমরা সব সময়ই চ্যানেল আইকে অ্যাপ্রিসিয়েট করে এসেছি। ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর সঙ্গে চ্যানেল আইয়ের এবারের কাজটিও আশা করছি দর্শক নন্দিত হবে।

চ্যানেল আইয়ের সঙ্গে ফের কাজের কথা তুলে ধরে ফারুকী বলেন, চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা। তাদের সাথে বহুদিন পর একসঙ্গে কাজ করতে পারছি বলে। কারণ চ্যানেল আইয়ের সাথে আমার নস্টালজিক একটা সম্পর্ক রয়েছে। আশা করছি পুনরায় শুরু করা আমাদের যাত্রাটি সফল হবে। জীবনবোধ ও সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যে নাটকগুলো আসছে ঈদে চ্যানেল আইয়ের পর্দায় আসছে সেগুলো দর্শকদের ছুঁয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক নিপুনইমপ্রেসফরিদুর রেজা সাগরব্যাচেলরমোস্তফা সরয়ার ফারুকীরেদওয়ান রনিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT