বাংলাদেশ

‘ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হলেও ঈদগাহে নির্বিঘ্নে নামাজ হবে’

বাংলাদেশের একজন জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, ঈদের দিন সকালে রাজধানীতে বৈরী আবহাওয়ায় যদি ১০০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্তও বৃষ্টিপাত হলেও জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রায় ১ লাখ মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবে জানিয়ে সাঈদ খোকন বলেন, কমপক্ষে পাঁচ হাজার মহিলা ও প্রায় ৮৫ হাজার পুরুষ মুসল্লি নির্বঘ্নে যাতে নামাজ আদায় করতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর যদি আবহাওয়া প্রতিকূল থাকে তাহলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সাঈদ খোকন জানান, কোরবানীর বজ্য অপসারণের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…