চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার শিকার গয়েশ্বরকে দেখতে গেলেন বিপু, বিচারের আশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশর চন্দ্র রায়কে দেখতে গেছেন আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 

বুধবার (২৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আহত গয়েশ্বরকে দেখতে তার নয়াপল্টনের অফিসে যান প্রতিমন্ত্রী। এসময় তিনি আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন।

নসরুল হামিদ বিপু বলেন, গয়েশ্বরের ওপর হামলার ঘটনায় তিনি মর্মাহত। এ ধরনের ঘটনা কাম্য নয়। এ সময় দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগকালে হামলায় রক্তাক্ত হন গয়েশ্বর চন্দ্র রায়। পরে রাত ৮টার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় রক্তাক্ত পাঞ্জাবী গায়ে জড়িয়েই বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

জানা গেছে, নকটিয়া এলাকায় প্রচারণা শেষে নেতাকর্মীদের নিয়ে কদমতলী যাচ্ছিলেন গয়েশ্বর। পথে পরিচর্যা হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে তাদের ওপর হামলা করা হয়। এতে গয়েশ্বর রায়সহ ২০-২৫ জন আহত হন। তখন রক্তাক্ত অবস্থায় একটি দোকানে অনেক সময় অবরুদ্ধ ছিলেন গয়েশ্বর। পরে সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা চলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননসরুল হামিদ বিপু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানে বিদেশি কর্মী নেয়ার তালিকায় নেই বাংলাদেশ

পরবর্তী

ভোটের মাঠে বিএনপির পর্যবেক্ষক দল কেন?

পরবর্তী

ভোটের মাঠে বিএনপির পর্যবেক্ষক দল কেন?

মাহবুব তালুকদার-ইসি-বার্তা

নির্বাচন নিয়ে যে ৪টি বার্তা দিলেন মাহবুব তালুকদার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT