চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নসরুল হামিদে বিপুর ব্যাংক হিসেবে ৩ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

দুদকের মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
নসরুল হামিদে বিপুর ব্যাংক হিসেবে ৩ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে ৩৬ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার দায়িত্বশীল পদে থাকার সময় অবৈধ উপায়ে অর্জিত সম্পদ ভোগ-দখলে রেখেছেন। তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৩৬ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া, তার নামে থাকা ৯৮টি ব্যাংক হিসাবে ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১৩ টাকা জমা ও উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। দুদকের অনুসন্ধানে এগুলো মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে।

Banglabid

মামলায় অভিযোগ আনা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়।

উল্লেখ্য, গত ২২ আগস্ট নসরুল হামিদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে। ওই দিন যৌথ বাহিনী তার প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালায়। অভিযানে “প্রিয় প্রাঙ্গণ” নামে ভবনের ভিতরে থাকা বেশ কয়েকটি ভল্ট থেকে নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা (প্রায় ১০ লাখ টাকা ও ২০০ তুর্কি মুদ্রা), অস্ত্র-গুলি এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নসরুল হামিদ আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকদুর্নীতি দমন কমিশননসরুল হামিদ বিপু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সচিবালয়ের আগুনে কয়েকটি ফ্লোরে থাকা নথিপত্র পুড়ে গেছে

পরবর্তী

পূর্বাচলের প্লট নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু 

পরবর্তী
শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, চোখে দুঃখের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বাচলের প্লট নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু 

বাংলাদেশ ক্রিকেট কোচ সুজনের নির্দেশনা, দুঃসময় কাটিয়ে উঠার চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃসময় উইন্ডিজে ফেলে এসেছেন লিটন, মনে করেন সুজন

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT