চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লোবাল কল টু অ্যাকশন প্রস্তাবনার নেতৃত্বে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ১৮, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) সারা বিশ্বের শ্রমিকদের জন্য টিকা এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী লাভের সুযোগ নিশ্চিত করার জন্য বৈশ্বিক আহ্বান জানানো হয়েছে।

কোভিড মহামারির কারণে বিশ্বব্যাপী শ্রমবাজারে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে দ্রুত উত্তরণের লক্ষ্যে এবারের আন্তর্জাতিক শ্রম সম্মেলনে একটি গ্লোবাল কল টু এ্যাকশন গৃহীত হয়েছে।

প্রস্তাবনায় কোভিড মহামারিতে শ্রমিক শ্রেণী বিশেষত স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে তাদের কোভিড টিকা প্রদান ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এর প্রাপ্যতা এবং যথাযথভাবে বেতন-ভাতার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Banglabid

বিশ্ব শ্রমবাজার ও অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পৃথিবীর সকল দেশের সকল মানুষের জন্য সময়োচিত ও সাশ্রয়ী কোভিড টিকার ন্যায়সঙ্গত প্রাপ্যতার প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হয়।

এছাড়া কোভিড-১৯ এর প্রতিকূল প্রভাবে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসমতা দূরীকরণ এবং শ্রম বাজারে সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় রাষ্ট্রসমূহকে যথাযথ সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থাকে অধিকতর কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মহামারিকালীন ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে নারী, বৃদ্ধ ও অভিবাসীদের জন্য বিশেষ কর্মপন্থা প্রণয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের ওপর আলোকপাত করা হয়।

Reneta

প্রস্তাবনায় মহামারি পরবর্তী একটি টেকসই, গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের উপর ও গুরুত্বারোপ করা হয়। এ গুরুত্বপূর্ণ দলিলটি শ্রম সম্মেলনের কোভিড সংক্রান্ত টেকনিক্যাল কমিটিতে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত করা হয়।

জেনেভাস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান উক্ত কমিটিতে সভাপতিত্ব করেন।

একই সময়ে কমিটিতে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমন্বয়কের ভূমিকাও পালন করে এবং এ অঞ্চলের মহামারি সংক্রান্ত চ্যালেঞ্জগুলো তুলে ধরে তা মোকাবেলায় করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার জন্য টিকা নিশ্চিতে জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

পরবর্তী

সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু শনিবার

পরবর্তী

সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু শনিবার

সুয়ারেজদের মন ভেঙে জয়ে ফিরল মেসিরা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT