চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্র্যামি অ্যাওয়ার্ড দেখতে আসা সার্থক!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

তারকারও তারকা আছে! আর সে কথাই আবারও প্রমাণ করলেন বাংলাদেশের সংগীত জগতের দুই শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাহসান খান।

বাংলাদেশে যে দুই সংগীত তারকার অটোগ্রাফ ও ফটোগ্রাফের জন্য ভক্ত শ্রোতারা ভিড় করেন, তাদের দেখলে নুন্যতম একটি সেলফি তুলতে লোভ সামলাতে পারেন না সাধারণ ভক্তরাও! সেই তারাই এবার ঘটালেন এমন কাণ্ড!

হাবিব ওয়াহিদ ও তাহসান খান বাংলাদেশের বড় তারকা হলেও তারাও কারো না কারো ফ্যান! আর সেটাই যে কেউ ইতোমধ্যে আঁচ পেয়ে গেছেন তাদের ফেসবুক পোস্ট দেখে!

Banglabid

হ্যাঁ, গোটা বিশ্ব সংগীতে জনপ্রিয় একটি নাম এ আর রহমান। ভারতীয় এই সংগীতস্রষ্ঠার সুনাম ও কদর আছে বিশ্বব্যাপী। আর এই মানুষটিকে কাছে পেয়েই যে খোদ ভক্ত বনে গেলেন হাবিব ও তাহসান!

মূলত এ আর রহমানের সঙ্গে হাবিব ও তাহসানের দেখা আমেরিকায়। গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেখানে এ উপলক্ষ্যে হাজির হয়েছিলেন বিশ্বের নামকরা সব সংগীতজ্ঞরা। ছিলেন চলতি সময়ে যারা সংগীতে দাপট দেখাচ্ছেন তারাও। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত ছিলেন এই সময়ের দুই পরিচিত মুখ হাবিব ওয়াহিদ ও তাহসান।

আর সেখানে এ আর রহমানকে দেখে তার সঙ্গে একটি সেলফি তোলার লোভ সামলাতে পারেননি হাবিব ও তাহসান কেউ! হাবিবতো দারুণভাবে উচ্ছ্বসিত বিখ্যাত এই মিউজিশিয়ানের সাথে সাক্ষাত হয়ে। তারসঙ্গে সেলফি তুলে ফেসবুকে দিয়ে লিখেছেন,‘গ্র্যামি অ্যাওয়ার্ড দেখতে আসা সার্থক!’

Reneta

এদিকে সোমবার ভোর সাতটায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শুরু হয়। যেখানে ‘সেরা অ্যালবাম’ এর পুরস্কার জিতে নেয় ক্যাসি মাসগ্র্যাভস: গোল্ডেন আওয়ার, ‘সেরা রেকর্ড’ এর জিতে নেয় চাইল্ডিস গ্যামবিনো: দিস ইজ আমেরিকা এবং ‘সেরা গান’ চাইল্ডিস গ্যামবিনো: দিস ইজ আমেরিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাএ আর রহমানগ্র্যামিগ্র্যামি অ্যাওয়ার্ডতাহসান খানলিড বিনোদনহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা, ঠেঙ্গার চর ও চীন বিতর্ক

পরবর্তী

লিগে লেটার পাওয়া গানারের চ্যাম্পিয়ন্স লিগ পরীক্ষা

পরবর্তী

লিগে লেটার পাওয়া গানারের চ্যাম্পিয়ন্স লিগ পরীক্ষা

সংরক্ষিত নারী আসন-মনোনয়নপত্র

সংরক্ষিত নারী আসনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT