চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগে লেটার পাওয়া গানারের চ্যাম্পিয়ন্স লিগ পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এখন পর্যন্ত যে দুটি দল কোনদিন প্রতিদ্বন্দ্বিতা মূলক ম্যাচে মুখোমুখি হয়নি, তাদের ম্যাচ ঘিরেই যত আগ্রহ এ সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ডে। নকআউট পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। সেদিনই মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি।

পল পগবা বনাম কাইলিয়ান এমবাপে দ্বৈরথ থাকলেও এই ম্যাচ বঞ্চিত হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি তারকার খেলা থেকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার যেতে পারছেন না ওল্ড ট্র্যাফোর্ডে। সেইসঙ্গে শনিবার পিএসজির ম্যাচের পর থেকে জল্পনা ছিল এডিনসন কাভানির চোট নিয়েও। রোববার রাতে অবশ্য নিশ্চিত হওয়া গেছে, ইংল্যান্ডে যাওয়া হচ্ছে না উরুগুয়ে তারকারও।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চারটি ম্যাচ এই সপ্তাহে। মঙ্গলবার ম্যানইউ-পিএসজি ছাড়া আছে রোমা বনাম পোর্তো লড়াই। বুধবার টটেনহ্যামের বিপক্ষে খেলবে বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আয়াক্স। সপ্তাহের এই চার ম্যাচের মধ্যে ম্যানইউ বনাম পিএসজি ঘিরেই উত্তেজনা তুঙ্গে।

শুধু ওলে গানার সোলসেরই একটু হতাশ যেন। নেইমার ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে পারবেন না, ব্যাপারটা তার কাছে আসলে ‘ভক্তদের সুযোগ হারানো’। নরওয়ের সাবেক ফরোয়ার্ড ও ম্যানইউ ম্যানেজারের মন্তব্য, ‘নেইমার খুব ভালো ফুটবলার। আমাদের সমর্থকরা তাকে দেখতেই পছন্দ করত। আমাদের খেলোয়াড়রাও খুশি হত তার বিপক্ষে খেললে। আমার যেমন মনে আছে জিদান, রোনাল্ডো, ফিগো, মালদিনিদের বিপক্ষে ম্যাচগুলো। এ ধরনের ম্যাচগুলোই সেরা হওয়ার পথে পরীক্ষা।’

এক-দেড় মাস আগে ম্যাচটা হলে বুকিরা নিঃসন্দেহে এগিয়ে রাখতেন পিএসজিকেই। কিন্তু গত মাসখানেকে ম্যানইউ যেভাবে ফর্মে ফিরেছে, তাতে সেই কথা আর হলফ করে বলা যায় না। উল্টো নেইমারের পায়ের পাতার চোট সব হিসেবই পাল্টে দিয়েছে। ফ্রান্সের ক্লাবের বিপক্ষে নামার আগে পল পগবা, অ্যান্থনি মার্শিয়ালদের মতো ফরাসি তারকাদের সৌজন্যেই এখন দৌড়াচ্ছে গানারের ম্যানইউ।

প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে অপরাজিত ম্যানইউ ম্যানেজার। হোসে মরিনহো ম্যানেজার থাকাকালীন ড্র হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের। গানারের মন্তব্য, ‘তখন টিভি দেখছিলাম ছেলের সঙ্গে। পিএসজির সঙ্গে ম্যাচ দেখে বলেছিলাম, ওয়াও পিএসজি! এখন সেই দলের বিপক্ষেই খেলাটা চ্যালেঞ্জ আমার কাছে।’

Reneta

পিএসজি গোলকিপার জিয়ানলুইজি বুফন এমুহূর্তে এগিয়ে রাখতে চাইছেন না কোনো দলকেই। বিশ্বকাপ এবং ১১টি সিরি আ খেতাব থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নেই ইতালিয়ান কিংবদন্তির দখলে। মঙ্গলবারের ম্যাচের আগে বুফোর বক্তব্য, ‘এই ম্যাচে কোনো ফেভারিট নেই। আমাদের আরও শক্তিশালী দল হিসেবে খেলতে হবে।’

ম্যানইউর বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু নিজেদের দলকে ‘আন্ডারডগ’ বলেছেন। বুফো তা মানছেন না। তার কথায়, ‘আমাদের মানসিকভাবে, আচরণে আরও উন্নতি করতে হবে। দলের জন্য আত্মত্যাগের স্পিরিটটাও দেখাতে হবে।’

নেইমারের চোট নিয়ে পিএসজি জানাচ্ছে, দশ সপ্তাহ হয়তো মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ানকে। এ অবস্থায় উরুগুইয়ান ফরোয়ার্ড কাভানির হঠাৎ চোট পেয়ে যাওয়া চিন্তায় ফেলেছে পিএসজিকে।

ফরাসি ক্লাবের ম্যানেজার টমাস টুখেলের কথায়, ‘কাভানি আমাকে বলেছে, পেনাল্টি মারতে গিয়ে তার চোট লেগেছে। তখনো জানতাম না সে মঙ্গলবার ম্যানইউ ম্যাচে খেলতে পারবে কি না। মঙ্গলবার খুব কাছেই। আরও পরীক্ষা করলে নিশ্চিত বুঝতে পারব কবে নামতে পারবে।’

নেইমার না খেলতে পারলেও গানার সাবধানী পিএসজির বাকি তারকাদের নিয়ে। তার কথায়, ‘নেইমার না থাকলেও পিএসজি দলে এমবাপে, কাভানি, ডি মারিয়া আছে। এই রকম খেলোয়াড়দের নিয়ে তারা খুব ভালো দল। আমাদের লড়াই করতে হবে।’

নিজের দলের মার্কাস র‍্যাশফোর্ড ও প্রতিদ্বন্দ্বী দলের এমবাপের মধ্যে তুলনাও করেছেন ওলে গানার, ‘আমি এমবাপেকে একবার দেখেছি। রোজ মার্কাসকে দেখি। সাধারণত স্ট্রাইকাররা ফুটবল নিয়ন্ত্রণ করে না, কিন্তু এই দু’জন আগামী ১০ বছর ফুটবলে যথেষ্ট প্রভাব ফেলবে।’

প্রিমিয়ার লিগে লেটার মার্কস পাচ্ছেন ওলে গানার। এবার ম্যানেজার হিসেবে তার চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকের দিকে তাকিয়ে ম্যানইউ ভক্তরা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওলে গানারচ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT