চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১২:৪৭ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন: খালেদা জিয়ার দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে পরিকল্পিতভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু কোন মামলা বা গ্রেফতারি পরোয়ানা দিয়ে বেগম খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না।

সরকারি দলের সকল অপপ্রচার এবং গ্রেফতারি পরোয়ানা বিদীর্ণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার দেশে ফিরে আসছেন বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন করে জাসাস। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।

এসময় বিএনপির এই নেতা বলেন: পালানোর অভ্যাস সরকারি দলের প্রধানের আছে, খালেদা জিয়ার পালিয়ে যাওয়ার স্বভাব নেই। তার দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে পরিকল্পিতভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। কিন্তু কোন মামলা বা গ্রেফতারি পরোয়ানা দিয়ে বেগম খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না।



তিনি আরও বলেন: সরকারি দলের নেতারা অপপ্রচার করে বলেছে, বেগম জিয়া নাকি বিদেশে বসে ষড়যন্ত্র করেছেন। এসকল অপপ্রচার ও মিথ্যাচারকে বিদীর্ণ করে বুধবার জনগণের নেত্রী জনগণের কাছে ফিরে আসছেন।

নির্বাচন কমিশনের সংলাপে সিইসির বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন: কেউ সত্য স্বীকার করলেই আওয়ামী লীগের গা জ্বলে। জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এটাই সত্য। ইতিহাসের সত্য কখনও অস্বীকার করা যাবে না।

মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসাসের সভাপতি ড. মামুন আহমদ, সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

৫৩ বছর পর আবার চাঁদে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছেন ৪ নভোচারী

এপ্রিল ২, ২০২৬

চাইনীজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

এপ্রিল ২, ২০২৬

দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

এপ্রিল ২, ২০২৬

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT