চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার হওয়ায় ওয়ানডে থেকে বাদ স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

‘মারামারিতে জড়িয়ে’ পুলিশের হাতে গ্রেপ্তার হন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। পরে মুক্তি পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের দলে তাকে রাখেনি ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

‘মারামারি’র সময় স্টোকসের সঙ্গে ছিলেন সতীর্থ অ্যালেক্স হেলস। কিন্তু ঘটনার সঙ্গে ‘জড়িত না থাকায়’ পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়নি। ইসিবি বলছে, স্টোকসের বিপক্ষে পুলিশি তদন্তে সহায়তা করার জন্য হেলসকেও দলে রাখা হয়নি।

ঠিক কী কারণে স্টোকসকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী, ইসিবির পক্ষ থেকে সেটি পরিষ্কার করা হয়নি। তবে বিবিসি জানাচ্ছে নাইটক্লাবে হাতাহাতিতে জড়িয়েই পুলিশের হাতে গ্রেপ্তার হন স্টোকস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয় উদযাপন করতে সোমবার রাতে ব্রিস্টলের এমবারগো নাইট ক্লাবে গিয়েছিলেন স্টোকস এবং হেলস। এরপর রাত ২.৩৫ মিনিট স্টোকসকে গ্রেপ্তার করে সমারসেট পুলিশ।

‘আমাদের ডেকে বলা হয় যে কুইন্স রোডে এক বিপর্যয় ঘটে গেছে। আমরা গিয়ে দেখি ২৭ বছরের এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। সেখান থেকে ২৬ বছর বয়সের আরেক যুবককে আহত অবস্থায় আমরা আটক করি। তদন্ত চলছে,’ বিবিসিকে জানিয়েছেন সমারসেট পুলিশের মুখপাত্র।

গ্রেপ্তারের পরদিন সকালে স্টোকসকে ছেড়ে দেওয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত চলবে বলেও জানিয়েছে সমারসেট পুলিশ। তদন্ত চলাকালীন এই বাঁহাতি অলরাউন্ডারকে কোনও প্রকার খেলায় না নেওয়ার ঘোষণা এসেছে ইসিবির পক্ষ থেকে। সঙ্গত কারণে বুধবার অ্যাশেজের দল ঘোষণার কথা থাকলেও আপাতত তা স্থগিত করেছে বোর্ডটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেট দলবেন স্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT