চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ রাউন্ড পর্বের শেষ ম্যাচে বরিশাল বুলসের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিআরবি ক্যাবলস বিপিএল সিজন থ্রী’র গ্রুপ রাউন্ডপর্বের শেষ ম্যাচে এমরিটের হার নামানা ৫৪ রানের ওপর ভর করে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে বরিশাল বুলস।

ঢাকার ছুড়ে দেওয়া ১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বুলস শিবির।

তবে শুরুটা ভালো হয়নি ববিশালের। ইনিংসের শুরু থেকেই চলে আসা যাওয়ার মিছিল। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এক প্রান্ত আগলে খেলতে থাকেন মেহেদী মারুফ। প্রথম সাত ব্যাটসম্যানের তিনি ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেনি। শেষ পর্যন্ত মোশারফ হোসেনের বলে ফেরার আগে আগে সংগ্রহ করেন ৩৭ রান।

শেষ দিকে এমরেটের অপরাজিত ৫৪ রানের ইনিংস  বুলসদের জয়ের বন্দরে পৌঁছে দেয়। 

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ডায়নামাইটসদের ভালো সূচনা এনে দেন দুই ওপেনার মোহম্মদ হাফিজ ও ফরহাদ রেজা। আল আমিন-সোহাগ গাজীদের হতাশায় ডুবিয়ে ওপেনিং পার্টনারশিপ থেকে তারা তুলে নেন ৪২ রান।ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ফরহাদকে ফিরিয়ে বুলসদের প্রথম সাফল্য এনেদেন সোহাগ গাজী। তবে এদিন বুলস্ বোলিং লাইনআপের নায়ক ভারতীয় বংশদ্ভুত কুয়েতি ডানহাতি অফ স্পিনার নিখিল দত্ত।

মাত্র ২১ রানের মধ্যে হাফিজ, ওয়ালার-নাসিরকে ফিরিয়ে বুলসদের খেলায় ফেরান নিখিল। দলীয় স্কোর তখন ৪ উইকেট হারিয়ে ৭২ রান। তবে বুলসদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।ডাইনামাইটসদের খেলায় ফেরান রায়ান টেন ডয়েসচেট এবং মোসাদ্দেক হোসেন। তারা দু’জনে ডাইনামাইটস স্কোর বোর্ডে যোগ করেন ৩৪ রান। এরপরই ফেরেন ডয়েসচেট। এমরিটের বলে মাহমুদউল্লাহার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ২৩ বল থেকে তার সংগ্রহ ছিলো ২২ রান।

Reneta

শেষ পর্যন্ত ২০ ওভার শেষে মোসাদ্দেকের অপরাজিত ৩০ রানের ওপর ভর করে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান। সর্বোচ্চ ৩ টি উইকেট পান নিখিল দত্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT