সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। এই দুই দলের ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হবে এই ম্যাচ। বাংলাদেশ এবং ভারত গ্রুপের অপর দল শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে সেমি-ফাইনাল।
ভারত ৫-০ গোলে এবং বাংলাদেশ ৪-০ গোলে হারায় লঙ্কানদের।
গ্রুপের শ্রেষ্ঠত্ব নির্ধারণের জন্য বাংলাদেশ এবং ভারত পরস্পরের সঙ্গে খেলবে।






